
ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটের দল কেন্টের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। প্রস্তাব পাওয়ার পর বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন তিনি।
দলটির অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে খালেদ আহমেদ বলেন, কেন্টের হয়ে খেলার ব্যাপার প্রথম জানতে পেরে আমি কোনো দ্বিধা ছাড়াই হ্যাঁ বলেছি। এটি আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল। কারণ হাসান মাহমুদ এবং আমার এজেন্ট দুজনই ক্লাবটির ব্যপারে ইতিবাচক তথ্য দিয়েছিলেন। ওরা বলেছিল, এটি একদম পরিবারের মতো একটি ক্লাব। আশা করছি, কেন্টের সমর্থক এবং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের পারফরম্যান্স দিয়ে গর্বিত করতে পারব।
বাংলাদেশি এই পেসার বলেন, কেন্টের মতো বড় ও ঐতিহ্যবাহী ক্লাবে খেলাটা সম্মানের। মৌসুমের এই সময়ে দলকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে আমি নিজের সেরাটা দিতে চাই।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে চার ম্যাচের জন্য খালেদের সঙ্গে চুক্তি করেছে কেন্ট ক্রিকেট ক্লাব। উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি মিশন শুরু হতে পারে তার। বাংলাদেশ দলের আরেক পেসার হাসান মাহমুদ কেন্টের হয়ে খেলছেন।
খালেদকে স্বাগতম জানিয়ে কেন্ট ক্লাবের ডিরেক্টর অফ ক্রিকেট সাইমন কুক জানান, মৌসুমের শেষ অংশে দলের পেস বোলিংয়ের শক্তি বাড়াতেই তাঁরা খালেদকে দলে নিয়েছেন। শেষ চার ম্যাচের তিনটিই কেন্টের ঘরের মাঠ ক্যান্টারবেরিতে হওয়ায় খালেদ ও হাসানকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে তাদের।
২০১৫ সালে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক খালেদের। এখন পর্যন্ত ৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৯০ উইকেট নিয়েছেন তিনি। ২০১৮ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকের পর ১৮ টেস্টে ৩৪ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।
.png)

দলবদল উইন্ডোর শেষ দিনে চমক দেখাল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেসকে দলে ভেড়াতে ব্লুজদের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ ১২তম আসর ঘিরে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে সাবেক তিন কর্মকর্তাকে নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
১৬ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (৩১ জুলাই) গ্রুপ ‘বি’-এর ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন নারী ক্রিকেটাররা।
০১ সেপ্টেম্বর ২০২৬
ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকার গোলে অ্যাস্টন ভিলাকে ১–০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এ নিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
০১ সেপ্টেম্বর ২০২৬