
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে সিরিকের কুহেস্তাক শহরের একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান জানান, আহতদের মধ্যে ৫০ নারী ও শিশু রয়েছে। তাদের সবাইকে কাছের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সবার অবস্থা স্থিতিশীল।
ইরানের ফার্স নিউজ এজেন্সি বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। শিশুটি জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগে সে যুদ্ধবিমানের বিকট শব্দ শুনেছিল। সে বলে, ‘আমরা সেখানে পৌঁছানোর পর একটি বিস্ফোরণ ঘটে। এটি ছিল খুবই তীব্র। ইট, পাথর ও সিমেন্টের টুকরা আমার মুখ ও মাথায় এসে আঘাত করে। আরও অনেকে আহত হয়। সবাই ছিল সাধারণ মানুষ।’
এদিকে, মার্কিন সামরিক বাহিনী ইরানের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। মার্কিন বাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার চেষ্টার পর এসব হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ ও স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সপ্তাহান্তে পাল্টাপাল্টি হামলার পর নতুন করে এসব হামলা হলো। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনাও অব্যাহত রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রণালিটি অবরোধ করে রেখেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এই নিষ্ঠুরতাকে এর আগে ঘটে যাওয়া ধারাবাহিক নৃশংসতা থেকে আলাদা করে দেখা যায় না।’ এ সময় তিনি যুদ্ধের প্রথম দিনে মিনাব ও লামার্দ শহরে হামলার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, মিনাবে মার্কিন বাহিনীর হামলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জনের বেশি মানুষ নিহত হন। আর লামার্দে একটি ক্রীড়া হলে হামলায় নিহত হন অন্তত ২১ জন।
কুহেস্তাক ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। এসব এলাকার মধ্যে রয়েছে কোনারাক, বান্দার আব্বাস ও কেশম দ্বীপ।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে। কুয়েতও জানিয়েছে, তারা ইরানের ড্রোন প্রতিহত করেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)

হরমুজ প্রণালির পাশে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরাক, বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা চালিয়েছে দেশটি।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির আশপাশে ইরানের আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পর সংঘাত আবার বড় যুদ্ধে গড়ানোর আশঙ্কার মধ্যেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ অভিযান শুরু করে মার্কিন বাহিনী।
১১ ঘণ্টা আগে
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং কোম্পানি কসকোর বিরুদ্ধে জাহাজে গোপন সরঞ্জাম ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছে। মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সের কাছে দাবি করেছেন, এসব সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উপকূলের কাছে গোপন সামরিক যোগাযোগের তথ্য সংগ্রহ করছে বেইজিং।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধে বেসামরিক হতাহতদের অধিকাংশই ন্যায়বিচার, ক্ষতিপূরণ কিংবা তাঁদের দুর্ভোগের স্বীকৃতি পাননি বলে জানিয়েছে জাতিসংঘ। ভুক্তভোগীদের অনেকেই প্রতিশোধের ভয় ও বিচারব্যবস্থার ওপর আস্থার অভাবে প্রতিকার চাওয়ার চেষ্টা করেননি। যারা প্রতিকার চেয়েছেন তাঁদের মধ্যে বেশির ভাগই ব্যর্থ হয়েছেন।
১৫ ঘণ্টা আগে