
নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (৩১ জুলাই) গ্রুপ ‘বি’-এর ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন নারী ক্রিকেটাররা।
১৬ রানের মাথায় ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (৮) আউট হলে শুরুতেই ধাক্কা খায় দল। এরপর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি ইনিংসের হাল ধরেন। দিলারা আরিয়ানীর বলে ২৭ রান করে ফিরলে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটি গড়েন সোবহানা। তবে নিগার ১০ রান এবং দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করা সোবহানা আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ৩ চার ও ১ ছক্কায় স্বর্ণা আক্তারের ১৮ বলে ৩১ রানের ক্যামিওতে ১২৯ রানে থামে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার আরিয়ানী ২৮ রানে ৩ উইকেট নেন।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই ৩৩ রানে ২ উইকেট হারায় ইন্দোনেশিয়া। এরপর বাংলাদেশি বোলারদের তোপের মুখে ১৭ ওভার ৩ বলে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১২ রান করেন মারিয়া কোরাজন।
স্পিনার নাহিদা আক্তার ১৫ রানে নেন ৩ উইকেট। পেসার মারুফা আক্তার ৬ রানে নেন ২ উইকেট। এছাড়া মেঘলা ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
৩ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৭ ঘণ্টা আগে