স্ট্রিম প্রতিবেদক

২০১৮ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপে ফিরল সুইডেন। দেশটির তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ-পরবর্তী যুগে এক নতুন সুইডেনকে দেখবে ফুটবল বিশ্ব। এ নিয়ে ১৩ বার বিশ্বকাপে অংশ নেওয়া স্ক্যান্ডিনেভিয়ান দেশটি ফুটবল বিশ্বে ‘ব্লু অ্যান্ড ইয়েলো’ নামেই পরিচিত।
সুইডেনের ফুটবলের ইতিহাস বেশ গৌরবময়। ১৯৩৪ সালে অভিষেক হওয়া দেশটি ১৯৫৮ সালে রানারআপ এবং ১৯৯৪ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল। বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ৫১ ম্যাচে ১৯ জয় পেয়েছে তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৮তম অবস্থানে থাকা দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চেলসি ও ওয়েস্ট হামের সাবেক বস গ্রাহাম পটার।
এবারের বিশ্বকাপে সুইডেনের পথচলা বেশ নাটকীয়। উয়েফা বাছাইপর্বের গ্রুপ ‘বি’-তে তারা তলানিতে থাকলেও উয়েফা নেশনস লিগের দারুণ পারফরম্যান্সের সুবাদে প্লে-অফের টিকিট পায়। সেখানে সেমিফাইনালে ইউক্রেনকে ৩-১ এবং ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ৮ বছর পর আবারও বিশ্বমঞ্চ নিশ্চিত করে পটারের দল।
এবারের আসরে সুইডেন খেলবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ ‘ডি’-তে। ১৫ জুন তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ২০ জুন মুখোমুখি হবে শক্তিশালী নেদারল্যান্ডসের এবং ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে এশিয়ার জায়ান্ট জাপানের বিপক্ষে।
এবারের আসরে সুইডেনের সাফল্যের বড় কারিগর হতে পারেন দুই স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও আলেকজান্ডার ইসাক। আর্সেনালের হয়ে এবারের মৌসুমে ১৪ গোল করা ইয়োকেরেস জাতীয় দলের হয়েও ৩২ ম্যাচে ১৯ গোল করেছেন। অন্যদিকে লিভারপুলের ফরোয়ার্ড ইসাকও রয়েছেন দারুণ ফর্মে। বিশ্লেষকদের মতে, তিউনিসিয়াকে হারিয়ে শুভসূচনা করতে পারলে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হবে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী লড়াই।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬