স্পোর্টস ডেস্ক

জুয়াইরিয়ার ঝড়ো ফিফটি ও শারমিনের দায়িত্বশীল ব্যাটিং-এ নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। রোববার (১৪ জুন) ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ডাচদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতেই টপকে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস এবং দিলারা আক্তার। মাত্র ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রানে আউট হন জুয়াইরিয়া। মাঝে ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ।
দলীয় ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলেন শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটারের ৫৬ রানের পার্টনারশিপ দলের জয় নিশ্চিত করে। শারমিন আক্তার ৩২ বলে ৪ চারে৩৭ রানে অপরাজিত থাকেন। ১৯তম ওভারের শেষ দুই বলে শারমিনের বাউন্ডারি এবং ২০তম ওভারের প্রথম বলে স্বর্ণার চারে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। তবে শুরুতেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে ডাচরা। ডাচদের দলীয় ১৪ রানে ওপেনার ফিবি মোলকেনবোয়ারকে (১১) ফিরিয়ে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার মারুফা আক্তার। এরপর হেদার সিজারসকে (১৬) সাজঘরে পাঠান ফারিহা তৃষ্ণা।
ডাচ অধিনায়ক বারবেট ডি লিড একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৫০ রান করে রান আউট হন। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার ২টি এবং তৃষ্ণা, মেঘলা, রাবেয়া ও ঋতু মনি ১টি করে উইকেট নেন।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬