স্ট্রিম প্রতিবেদক

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সকালে কিছুটা আর্দ্র থাকে। সেই সুবিধা কাজে লাগাতে বাংলাদেশের প্রয়োজন ছিল দ্রুত ব্রেক-থ্রু। দুই অভিষিক্ত পাকিস্তানি ব্যাটসম্যান আজান আওয়াইস ও ফাজাল যখন বড় সংগ্রহের ভিত গড়ছিলেন, তখনই আঘাত হানলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের বোলিং নৈপুণ্যে মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান। এখনো ১৬২ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
গতদিনের ৮৫ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করেছিলেন আজান আওয়াইস। নাহিদ রানা ও তাসকিনের করা প্রথম স্পেলটি বেশ সাবলীলভাবেই পার করেন তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়ে পাকিস্তানের ১৪তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শতকের তালিকায় নাম লেখান আজান। তবে সেঞ্চুরির পরপরই তাকে সাজঘরে ফেরান তাসকিন।
তাসকিনের করা বলটি আজানের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে জমা পড়ে। ১০৩ রানে থামেন আজান। এই উইকেটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে নিজের ৫০ উইকেটের মাইলফলক পূর্ণ করলেন তাসকিন।
আজান ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শান মাসুদ। ৯ রান করে তাসকিনের দ্বিতীয় শিকার হন তিনি। এরপরই শুরু হয় মিরাজ-তাসকিন জুটির আক্রমণ। ফর্মে থাকা সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।
অন্যপ্রান্তে থাকা ফাজাল নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও ৬০ রানের মাথায় মিরাজের বলে তৈজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দ্রুত ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।
সেশনের শেষ দিকে বাংলাদেশ উইকেট পাওয়ার আরও কিছু সুযোগ তৈরি করেছিল। তাসকিনের বলে সালমান আলী আউট হলেও আম্পায়ার সেটি ‘নো বল’ ডাকলে রক্ষা পায় পাকিস্তান। এটি ছিল বাংলাদেশের ইনিংসের নবম নো-বল। এরপর রিজওয়ানের বিপক্ষে একটি ক্যাচের জোরালো আবেদনে রিভিউ নিলেও সেটি বিফলে যায়। কুমার ধর্মসেনার সিদ্ধান্তই বহাল থাকে।
১০ ওভারের লম্বা স্পেল শেষে তাসকিন ও মিরাজকে বিশ্রাম দেন অধিনায়ক শান্ত। সালমান আলী ও রিজওয়ান এরপর আর কোনো বিপদ হতে দেননি।
বাংলাদেশ: ৪১৩/১০ (শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫/৯২, শাহীন ৩/১১৩)
পাকিস্তান: ২৫১/৫ (আজান ১০৩, ফাজাল ৬০ ; মিরাজ ৩/৬১ তাসকিন ২/৬১

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬