স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের কো-হোস্ট কানাডা নিজেদের ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে দর্শকদের একটি অবিস্মরণীয় ম্যাচ উপহার দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর ম্যাচে গত বৃহস্পতিবার কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কানাডা। জোনাথন ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিক এবং কাতারের খেলোয়াড়দের জোড়া লাল কার্ড ম্যাচটিকে পুরোপুরি একপেশে করে তোলে। এই ম্যাচে দুটি লাল কার্ড দেখানোয় ২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬-এ, যার ফলে গত বিশ্বকাপের ৪টি লাল কার্ডের রেকর্ডকে এটি ছাড়িয়ে গেল।
ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই ঘরের মাঠে চড়াও হয়ে খেলতে থাকে কানাডা। ১৬তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে কানাডাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরোয়ার্ড কাইল লারিন।
২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। এর কিছুক্ষণ পরেই বড় ধাক্কা খায় কাতার। ৩৩ মিনিটে কানাডার উইঙ্গার তাজোন বুকাননকে বক্সের লাইনে ফাউল করায় ভিএআর পরীক্ষার পর কাতারের হোমাম আহমেদকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া কাতারের ওপর চাপ আরও বাড়ায় কানাডা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে প্রথমার্ধেই ম্যাচ একরকম নিজেদের পকেটে পুরে নেন জোনাথন ডেভিড।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেকে একটি মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। ফাউলটির ফলে কোনেকে পায়ের ইনজুরি নিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে সরাসরি হাসপাতালে পাঠানো হয়।
কোনের পরিবর্তে মাঠে নামা নাথান সালিবা ৬৪তম মিনিটে এক দুর্দান্ত ডিরেক্ট ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন। গোল করার পর সালিবা কোনের জার্সি উঁচিয়ে ধরে তাঁকে গোলটি উৎসর্গ করেন।
৭৫ মিনিটে কাতারের ডিফেন্ডার মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোলে কানাডার লিড দাঁড়ায় ৫-০ ব্যবধানে। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+২ মিনিটে) নিজের হ্যাটট্রিক পূর্ণ করে কাতারকে ৬-০ গোলের লজ্জাজনক হারের স্বাদ দেন জোনাথন ডেভিড।
এই বিশাল জয়ের ফলে গ্রুপ ‘বি’-তে নিজেদের অবস্থান বেশ মজবুত করল কানাডা। কনকাকাফ অঞ্চলের কোনো দলের জন্য বিশ্বকাপে এটি অন্যতম বড় ব্যবধানের জয়ের ইতিহাস হয়ে থাকবে। এর সঙ্গে এটিও কানাডার বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬