স্ট্রিম প্রতিবেদক

আফ্রিকার দেশ ঘানার অতি-রক্ষণাত্মক কৌশলে হোঁচট খেয়েছে চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। মঙ্গলবার রাতে বোস্টনের জিলেট স্টেডিয়ামে গ্রুপ ‘এল’-এর ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ‘থ্রি লায়ন্স’রা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড। ঘানাও প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। তবে ইংল্যান্ডের তারকাখচিত আক্রমণভাগকে পুরো ম্যাচে আটকে রাখে ঘানার ‘লো ব্লক’ বা ‘বাস পার্কিং’ রক্ষণ কৌশল।
ম্যাচে ইংল্যান্ড কোচ টমাস টুখেল ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান। অন্যদিকে ঘানা নামে ৫-৪-১ ফরমেশনে। শুরু থেকেই নিজেদের বক্সের সামনে নিচু ডিফেন্সিভ লাইন তৈরি করে খেলে তারা। বলের দখলে প্রায় ৮৮ শতাংশ সময় এগিয়ে থেকেও শেষপর্যন্ত সেই রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড।
মাঝমাঠে জর্ডান ও টমাসের গড়ে তোলা রক্ষণ দেয়ালে বারবার আটকে যান বেলিংহাম-গর্ডনরা। প্রথমার্ধে সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আক্রমণের চাপ বাড়ালেও ঘানার গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় গোল হয়নি। ম্যাচে ১৯টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। বিশ্বকাপে সর্বশেষ ২৪ বছরে এই প্রথম অন্তত ১৯টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হলো তারা।
ড্রয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এল’-এর শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে ঘানা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬