স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলবে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের পর এবার অষ্টমবারের মতো বিশ্বমঞ্চে ফিরছে দেশটি। ইউরোপীয় ফুটবলে গত কয়েক বছর নিজেদের দুর্দান্ত উত্থান দেখিয়েছে তারা।
অস্ট্রিয়া ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ১৯৫৪ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করে দেশটি। এখন পর্যন্ত এটিই তাদের সেরা সাফল্য।
২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে দেশটি। ৮ ম্যাচে ৬ জয়, ১ ড্র এবং ১ হারে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে আছে অস্ট্রিয়া।
দলের প্রধান কোচ জার্মানির সাবেক খেলোয়াড় রালফ রাংনিক। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের খণ্ডকালীন কোচ হিসেবে কাজ করেছেন।
গ্রুপ জে –তে খেলবে অস্ট্রিয়া। তাদের গ্রুপসঙ্গী বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান।
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছে। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে মার্কো আর্নাউতোভিচ ৮ গোল করেছেন। জাতীয় দলের হয়ে ১৩২ ম্যাচে ৪৭ গোল আছে তার। বরুশিয়া ডর্টমুন্ডের অভিজ্ঞ মিডফিল্ডার মার্সেল সাবিতজার বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন।
বায়ার্ন মিউনিখের কনরাড লাইমার ২০২৫ সালে অস্ট্রিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিল। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৩ গোল ও ৯ এসিস্ট করেছেন তিনি।
অস্ট্রিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল।
রক্ষণ: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ ম্যুইনে, স্টেফান পশ, আলেকজান্ডার প্রাস, মাইকেল স্ভোবোদা।
মাঝমাঠ: ক্রিস্টোফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিটজার, জাভার শ্লেগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সিওয়াল্ড, পল ওয়ানার, প্যাট্রিক উইমার।
আক্রমণ: মার্কো আরনাউতোভিচ, মাইকেল গ্রেগোরিচ, সাশা কালাইজিচ।
ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
১৭ জুন, ২০২৬: বনাম জর্ডান (সকাল ১০:০০ টা)
২২ জুন, ২০২৬: বনাম আর্জেন্টিনা (রাত ১১:০০ টা)
২৮ জুন, ২০২৬: বনাম আলজেরিয়া (সকাল ০৮:০০ টা)

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬