স্পোর্টস ডেস্ক

১১ জুন পর্দা উঠছে ২০২৬ বিশ্বকাপের। এবারের আসরে গ্যালারিতে ভুভুজেলা এবং পানির বোতল নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার (৪ জুন) দর্শকদের জন্য বিশেষ আচরণবিধি প্রকাশ করেছে সংস্থাটি।
নতুন নিয়মে গ্যালারিতে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করা হয়েছে। খেলোয়াড়, কোচ ও টেলিভিশন ধারাভাষ্যকারদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ভুভুজেলার একটানা কর্কশ শব্দ মাঠে মনোযোগ ও খেলার পরিবেশকে ব্যাহত করে।
স্টেডিয়ামে দর্শকদের লেজার পয়েন্টার নিয়ে প্রবেশ করাও নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়া মাঠের শৃঙ্খলা রক্ষায় খেলার মাঝে মাঠে দৌড়ে ঢুকে পড়া, গ্যালারিতে অশোভন আচরণ, উলঙ্গ হয়ে বা বডি পেইন্ট করে প্রতিবাদ করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফিফা। তবে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত এসেছে পানির বোতল নিয়ে। নিরাপত্তার কারণ দেখিয়ে সকল ভেন্যুতে দর্শকদের জন্য পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ফিফা। এর আগে খালি ও স্বচ্ছ বোতল নিয়ে প্রবেশের সুযোগ থাকলেও এবার পুরোপুরি বন্ধ করা হয়েছে।
ফিফার যুক্তি, অতীতে বিভিন্ন আসরে গ্যালারি থেকে মাঠে বোতল ছুঁড়ে মারার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ফলে খেলোয়াড়, ম্যাচ রেফারি ও অন্য দর্শকদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পর ক্ষোভ প্রকাশ করে অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, গরমের মধ্যে পানি ছাড়া দীর্ঘ সময় গ্যালারিতে বসে খেলা দেখা কীভাবে সম্ভব? তবে ফিফা আশ্বস্ত করেছে, স্টেডিয়াম এলাকায় পর্যাপ্ত হাইড্রেশন স্টেশন, কুলিং জোন এবং মিস্টিং স্টেশন স্থাপন করা হবে। এছাড়া তাপজনিত যেকোনো সমস্যা মোকাবিলায় বিশেষ জরুরি চিকিৎসাসেবা থাকবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬