স্ট্রিম প্রতিবেদক

নিজের জন্মদিনে রেকর্ডবুক ওলটপালট করলেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক এখন তিনি। তবে মুশফিকের রেকর্ডের দিনে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সকালটা স্বস্তির হয়নি বাংলাদেশের জন্য। প্রথম সেশনে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৮০ রান।
শনিবার (৯ মে) ৪ উইকেটে ৩০১ রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। দিনের শুরুটা বেশ সতর্কতার সঙ্গেই করেছিলেন মুশফিক। তবে অন্য প্রান্তে শাহীন শাহ আফ্রিদির করা দিনের দ্বিতীয় ওভারেই টানা তিন চারে আগ্রাসী মেজাজের আভাস দেন লিটন। এই সেশনেই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই স্টাইলিশ ব্যাটার।
তবে ব্যক্তিগত ৩৩ রানে মোহাম্মদ আব্বাসের বলে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এর আগে একবার স্লিপে ক্যাচ দিয়েও ‘লাইফ’ পেয়েছিলেন তিনি। থার্ড আম্পায়ার রিপ্লেতে দেখা যায়, বল তালুবন্দি হওয়ার আগেই মাটি স্পর্শ করেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি।
লিটনের বিদায়ের পর মাঠে আসেন মেহেদী হাসান মিরাজ। আব্বাসের ওভারে একটি ছক্কা হাঁকিয়ে হাত খোলার চেষ্টা করলেও পরের বলেই ক্যাচ দিয়ে ১০ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর তাইজুল ইসলাম হাসান আলীকে টানা দুটি চার মেরে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তবে ১৭ রান করে সেই আব্বাসের বলেই মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন তিনিও। এটি ছিল ইনিংসে আব্বাসের চতুর্থ উইকেট।
উইকেটের এই মিছিলের মাঝেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দেখেশুনে খেলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি। টেস্টে এখন তার ৫০ ঊর্ধ্ব ইনিংসের সংখ্যা ৪২টি, যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।
মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মুশফিক ৭১ রানে অপরাজিত আছেন। এর আগে নাজমুল হোসেন শান্ত ১০১ ও মুমিনুল হক ৯১ রান করে আউট হন। পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত ৭৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস।
বাংলাদেশ: ৩৮০/৭ (শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১*; আব্বাস ৪/৭৩)।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬