স্ট্রিম প্রতিবেদক

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও রেকর্ড গড়ার রাতে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ফ্রান্স। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে জয় তুলে নেয় দিদিয়ে দেশমের দল।
যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে ইউরোপের দেশ ফ্রান্স ও আফ্রিকান সিংহ সেনেগাল। আক্রমণাত্মক ফুটবলে শুরুতেই ফরাসি রক্ষণভাগকে চাপে ফেলে সেনেগাল। এর মধ্যে নিকোলাস জ্যাকসনের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত লিড হাতছাড়া হয় আফ্রিকান দলটির। এরপর দুই দলই আক্রমণ শানালেও প্রথম ৪৫ মিনিটে জালের দেখা পায়নি কেউ।
তবে বিরতির পর নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৬তম মিনিটে মাইকেল অলিসের অ্যাসিস্ট থেকে ফ্রান্সকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। বদলি নামা ফরোয়ার্ড ব্রাডলি বারকোলা ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। তবে যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে সেনেগালের পক্ষে ব্যবধান কমান ইব্রাহিম এমবায়ে।
এমবাপ্পের সম্ভবত বিষয়টি পছন্দ হয়নি! নইলে গোল হজমের এক মিনিট পরই (৯৬ মিনিট) বক্সের বেশ দূর থেকে গোলপোস্টে শট নেবেন কেন। সেই শটেই লক্ষ্যভেদ করে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি এই ফরোয়ার্ড। এতে নিশ্চিত হয় ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয়।
এই জোড়া গোলে অলিভিয়ের জিরুকে টপকে ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৫৮) বনে গেছেন কিলিয়ান এমবাপ্পে। একসঙ্গে বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ১৪-তে।
‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার ফ্রান্স মুখোমুখি হবে ইরাকের। আর সেনেগাল লড়বে নরওয়ের বিপক্ষে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬