স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ড্রয়ের নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। ভিসা জটিলতা ও অতিরিক্ত খরচের কারণে ছেলের এ খেলা গ্যালারি থেকে উপভোগ করতে পারেননি তাঁর মা আনা ক্যানডিডা এভোরা। এ ঘটনা জানাজানির পর ভোজিনিয়ার মায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস।
ম্যাচ শেষে মায়ের আসতে না পারার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি বলেন, আমার মা ভিসা জটিলতা এবং প্রয়োজনীয় অর্থের অভাবে যথাসময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। আমি খুব করে চেয়েছিলাম যেন তিনি এখানে থাকুক।
সামাজিক মাধ্যমে হাকিম জেফ্রিস লেখেন, কোনো মায়েরই সন্তানের ইতিহাস গড়ার মুহূর্ত দেখা থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। আগামী রোববারের ম্যাচের আগেই যেন ভোজিনিয়ার মা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেন, তিনি সেই অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে।
আল জাজিরা জানায়, এ ঘটনা নজরে আসার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশেষ ব্যবস্থায় ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিনিধি জানিয়েছেন, তাঁরা সরাসরি গোলরক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। ভিসা আবেদন প্রক্রিয়ায় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম অনুযায়ী, কেপ ভার্দেসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দেওয়ার একটি নিয়ম করা হয়েছে। অবৈধ অভিবাসন রোধে এই নীতি চালু করে ট্রাম্প প্রশাসন।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এই জামানতের নিয়মটি প্রযোজ্য নয়।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, ভোজিনিয়ার মায়ের ভিসার আবেদনের কোনো রেকর্ড তাদের কাছে নেই। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিসা জটিলতার চেয়েও বড় বাধা হতে পারে গোলরক্ষকের মায়ের পাসপোর্ট। জানা গেছে, তার কাছে বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট নেই এবং নতুন পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩২ রানের লক্ষ্য তাড়া করে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিচেল মার্শের দল।
৩ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে ৩৬ বছর পর জয়ের দেখা পেয়েছে অস্ট্রিয়া। বুধবার ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে রালফ রাংনিকের দল।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত ওভারে ৫৭ রান তুলেছে টাইগাররা। উইকেট গেছে ৩টি।
৭ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও রেকর্ড গড়ার রাতে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ফ্রান্স। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে জয় তুলে নেয় দিদিয়ে দেশমের দল।
১২ ঘণ্টা আগে