স্ট্রিম প্রতিবেদক

গত সিরিজে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে পরাজয় স্মৃতি ভুলে এই সিরিজে নিজেদের সেরাটা উপহার দিতে চায় পাকিস্তান দল। বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ এই আশা প্রকাশ করেন।
শান মাসুদ বলেন, ‘আমরা প্রতিশোধের কথা চিন্তা করছি না। গতবার বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছে। এবার আমরা ১০ দিন ভালো খেলে ফলাফল নিজেদের পক্ষে নিতে চাই।’
দলের ব্যাটিং স্তম্ভ বাবর আজম সম্পর্কে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বাবর পাকিস্তান ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমরা চাই তাঁর সাম্প্রতিক ফর্ম যেন এই সিরিজেও বজায় থাকে।’
স্বাগতিকদের বর্তমান শক্তি সম্পর্কে শান জানান, ২০২২ বা ২০২৪ সালের তুলনায় বর্তমান বাংলাদেশ দল অনেক বেশি লড়াকু এবং ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের পেস বোলারদের উন্নতির প্রশংসা করে তিনি বলেন, ‘পিচ দেখে মনে হচ্ছে পেসারদের জন্য ভালো হবে। তবে আমাদের ১৬ জন খেলোয়াড়ই সব কন্ডিশনে ভালো করতে প্রস্তুত।’
সদ্য কোচিংয়ের দায়িত্ব পাওয়া অভিজ্ঞ ক্রিকেটার সরফরাজ আহমেদকে নিয়ে শান বলেন, ‘সরফরাজ ভাই আমাদের দলের সঙ্গে দীর্ঘ সময় ধরে আছেন। তিনি আমাদের অধিনায়ক ছিলেন, এখন কোচ। তিনি প্রতিটি খেলোয়াড়কে চেনেন, যা নতুনদের জন্য বড় অ্যাডভান্টেজ।’
ভারতের বিপক্ষে খেলা বা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে অতি উৎসাহী না হয়ে বরং বর্তমানে মনোযোগী হতে চান শান। তিনি বলেন, ‘আমি বর্তমান সময় নিয়ে ভাবছি। যদি আমরা আগামীকাল ভালো খেলা শুরু করি এবং সিরিজে ধারাবাহিকতা বজায় রাখি, তবেই ধাপে ধাপে আগানো সম্ভব। আমাদের খেলোয়াড়রাও ফাইনাল খেলতে চায়, তবে তার জন্য কনসিস্টেন্ট পারফরম্যান্স প্রয়োজন।’

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬