স্ট্রিম প্রতিবেদক

দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য দেওয়া হয় টাইগারদের। রান তাড়া করতে নেমে সৌম্য সরকারের ৪২ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৪২ রানের সুবাদে ৫ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ।
৩৫তম ওভারের ষষ্ঠ বলে রাইলি মেরেডিথকে হুক শটে ছক্কা হাঁকিয়ে ঐতিহাসিক এই জয় নিশ্চিত করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এর আগে, প্রথমে ব্যাটিং করতে নেমে ৪২ ওভারে আট উইকেটে ১৮৭ রান তুলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি হানা দিলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ১৯২ রানের টার্গেট দেওয়া হয়।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। শান্ত ও সৌম্যের জুটিতে দল ঘুরে দাঁড়ায় এবং দলীয় পঞ্চাশ রান পার হয়। সৌম্য ফিফটির দোরগোড়া থেকে সাজঘরে ফিরলে উইকেটে আসেন লিটন দাস। লিটন দারুণ ছন্দে থাকলেও ১৮ বলে ২১ রান করে ক্যামেরন গ্রিনের বাউন্সারে ক্যাচ তুলে দেন।
এরপর নাজমুলও ৪২ রানে মেরেডিথের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন ১৫ রান করে জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হলে খেলা কিছুটা জমে ওঠে।
ম্যাচ জয়ের দায়িত্ব তখন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের। খেলার ৩৪তম ওভারে নাথান এলিসের বল সরাসরি মিরাজের হেলমেটে আঘাত করলে গুরুতর চোট পান এবং মাঠের মাঝে শুয়ে পড়েন এই অলরাউন্ডার। মাঠে স্ট্রেচার আনা হলেও প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় ব্যাটিং শুরু করেন মিরাজ। এই জুটির দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ।
এর আগে ৯ জুন সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে ২-০ সিরিজ জিতল টাইগাররা। একইসঙ্গে অজিদের হোয়াইটওয়াশ করার সম্ভাবনা এখন তুঙ্গে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬