স্ট্রিম প্রতিবেদক

ড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত ছিল বাংলাদেশ নারী হকি দলের। কিন্তু মেয়েরা জয় দিয়েই গ্রুপ পর্বের শেষটা রাঙাল। বাছাইপর্বে রোববার (২৬ এপ্রিল) হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখালেন লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর, যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি অংশ নেবে নারী দলও।
ইন্দোনেশিয়ার জাকার্তার জিকেবি হকি ফিল্ডে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারের এক মিনিটে মেলিসার গোলে এগিয়ে যায় হংকং চায়না। পিছিয়ে থেকে দ্রুত ঘুরে দাড়ান মেয়েরা। দ্বিতীয় মিনিট থেকে প্রতিপক্ষকে চাপে রাখেন। দশম মিনিটে জটলার মধ্য থেকে চমৎকার হিটে ফিল্ড গোল করেন বাংলাদেশের মিডফিল্ডার নাদিরা ইমা।
সমতার পর প্রথম কোয়ার্টারের শেষ দিকে দুবার পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে একাধিক সুযোগ তৈরি করেও গোল বঞ্চিত থাকে জাহিদ হোসেনের দল। প্রথম দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে পাঁচ গোল করা বাংলাদেশকে সেট পিচে আজ অচেনা লাগছিল।
পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও নিশানা ভেদ করতে পারেননি মেয়েরা। তাতে অবশ্য জয়ের বন্দরে পৌঁছাতে সমস্যা হয়নি। ৩৯ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার। শেষ কোয়ার্টারে হংকং বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণে ভয় ধরালেও গোল পায়নি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫–৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩–২ গোলে হারায় উজবেকিস্তানকে। আট দলের বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল এশিয়ান গেমসে খেলবে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬