স্ট্রিম প্রতিবেদক

ম্যাচ শুরুর মিনিট দশেক আগে মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের ওপর নেমে আসে বজ্রঝড়। ফিফার নির্দেশে খেলোয়াড়েরা মাঠ ছাড়েন। গ্যালারির হাজারো সমর্থক তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর খেলা শুরু হলে বোঝা গেল, প্রকৃতির ঝড় ছিল মাঠে মেক্সিকোর ঝড় তোলার পূর্বাভাস।
বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। এর মধ্য দিয়ে ঘুচেছে ৪০ বছরের অপেক্ষা। ১৯৮৬ সালে এই আজতেকা স্টেডিয়ামেই বুলগেরিয়াকে হারিয়ে শেষবার বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছিল মেক্সিকো। চার দশক পর সেই একই মাঠে, একই স্কোরলাইনে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি করল তারা।
আজকের ম্যাচে মেক্সিকোর প্রথম গোল আসে ২২ মিনিটে। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ইনসাইড কাটে ইকুয়েডরের রক্ষণ ভেঙে জাল খুঁজে নেন উইঙ্গার হুলিয়ান কিনিয়োনেস। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ রাউল হিমেনেস। বক্সে ঢুকে কিনিয়োনেসের ফিরতি পাস পেয়ে দারুণ শটে গোল করেন এই স্ট্রাইকার। ভিএআরে যাচাইয়ের পরও গোলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর আর গোলের দেখা পায়নি দুই দলের কোনোটাই।
ম্যাচে ৫৫ দশমিক ৭ শতাংশ সময় বলের দখল ছিল ইকুয়েডরের। কিন্তু সেই আধিপত্য কাজে লাগাতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। তারা মেক্সিকোর গোল মুখে মাত্র পাঁচটি শট নিয়েছে। অন্যদিকে মেক্সিকো ১৪টি শট নিয়ে দুটি গোলে পরিণত করে। দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে চাপ বাড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর সংগঠিত মাঝমাঠ ও রক্ষণ ভাঙতে পারেনি ইকুয়েডর।
এই ম্যাচেই ইতিহাস গড়েন মেক্সিকোর ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার গিলবার্তো মোরা। ১৯৫৮ সালে পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে শুরুর একাদশে মাঠে নামার কীর্তি গড়েন তিনি।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভিএআরের হস্তক্ষেপে লাল কার্ড দেখেন ইকুয়েডরের সেন্টার ব্যাক পিয়েরো হেনকাপিয়ে। এই জয়ে আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকল মেক্সিকো। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গো।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬