স্ট্রিম প্রতিবেদক

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর কিছুটা ব্যাকফুটে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার (২০ জুন) হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, হাইতির বিপক্ষে ম্যাচের একাদশ তিনি চূড়ান্ত করে ফেলেছেন। তবে তিনি সংবাদমাধ্যমে প্রকাশের আগে খেলোয়াড়দের কাছেই সেই একাদশ প্রকাশ করতে চান।
আনচেলত্তির ভাষায়, ‘আমার মাথায় একাদশ চূড়ান্ত করা আছে। আগামীকাল মাঠে নামার আগে আমি প্রথমে খেলোয়াড়দের এটি জানাব। তাই এখনই সংবাদমাধ্যমের কাছে তা প্রকাশ করা ঠিক হবে না। এটি কেবলই ফুটবলারদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে, আমি তাঁদের প্রায়োরিটিটা দিয়েছি, অন্য কোনো কারণে নয়। সংবাদমাধ্যমে একাদশ নিয়ে বলতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই, কারণ ফুটবলে আসলে কোনো গোপনীয়তা নেই।’
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে সেলেসাওদের পারফরম্যান্সে ভক্ত ও সমালোচক কেউ সন্তুষ্ট নন। দলের এই ঘাটতির ব্যাপারেও তিনি যথেষ্ট সচেতন। তিনি বলেন, ‘দলে আমরা কিছু পরিবর্তন আনব। এই পরিবর্তনটা আনা হবে আমাদের খেলার মান উন্নত করার জন্য। প্রথম হাফে আমাদের খেলাটা মোটেও ভালো ছিল না। আমাদের খেলায় ভারসাম্য এবং মান সব জায়গায়তেই উন্নতি করতে হবে।’
তবে দলের আক্রমণভাগের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘আমাদের ফরোয়ার্ডে কিছু খেলোয়াড়ের গতি, শক্তি এবং সামর্থ্য অসাধারণ। তাই আমি আত্মবিশ্বাসী যে তাঁরা ঘুরে দাঁড়াবেন।’
প্রতিপক্ষ হাইতিকে ছোট করে দেখতে নারাজ ব্রাজিল বস। স্কটল্যান্ডের বিপক্ষে হাইতির প্রথম ম্যাচটি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘হাইতি ও স্কটল্যান্ডের ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। হাইতি বেশ গোছানো একটি দল আর বিশ্বকাপের মঞ্চে প্রতিটি দলই মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে থাকে। তাই এখানে কাউকে হালকাভাবে নেওয়ার একদমই সুযোগ নেই।’
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর দল নিয়ে করা সমালোচনাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। আত্মবিশ্বাসী কণ্ঠে ব্রাজিল কোচ বলেন, ‘দেখুন, প্রথম ম্যাচের ফল ভালো না হওয়ায় কিছুটা সমালোচনা থাকবেই। তবে আমরা নিজেদের ভুলগুলোকে ঠিক করে দ্রুততম সময়ের মধ্যে আমাদের চিরচেনা ছন্দে ফিরব। আমার এই দল যেকোনো পরিস্থিতিতে লড়াই করতে সক্ষম।’
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ফিলাডেলফিয়ার মাঠে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬