স্ট্রিম প্রতিবেদক

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০১৪ সালেও জিতেছে বিশ্বকাপ। তবে এরপরই কি যেন হয়েছে জার্মানির। পরের দুই বিশ্বকাপে পেরোতে পারেনি গ্রুপ পর্বই। এবার দাপুটে জয়ে প্রথম দুই ম্যাচেই নকআউট নিশ্চিত করে ফেললেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফের হেরেছে জার্মানরা।
সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এবার তেতো স্বাদটি দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বও নিশ্চিত করেছে ইকুয়েডর। অথচ তারা এবারের বিশ্বকাপে প্রথম গোলই পেয়েছে এই ম্যাচে।
জার্মানি ও ইকুয়েডরের ম্যাচটি ছিল মূলত ইউরোপীয় আধুনিক পজিশনাল ফুটবলের সঙ্গে লাতিন আমেরিকার কাউন্টার-অ্যাটাকিং ও শারীরিক শক্তির এক তুমুল লড়াই। নকআউট নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এ দিন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান। আর আসরে টিকে থাকার সমীকরণ মাথায় রেখে ৪-৪-২ ফর্মেশনে দল নামান ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেজ।
ম্যাচে শুরুটা অবশ্য দুর্দান্তই হয় জার্মানির। মাত্র ২ মিনিটের মাথায় ইকুয়েডর রক্ষণভাগকে স্তব্ধ করে জার্মানিকে এগিয়ে দেন লেরয় সানে। পিছিয়ে পড়লেও অবশ্য দমে যায়নি ‘এল ট্রিরা’। মাঝমাঠে জার্মানির ওপর প্রয়োগ করে ‘হাই-প্রেস’ কৌশল। এতে ৯ মিনিটের মাথায় সফল হয় তারা। জার্মানির মিডফিল্ডার নমেচার কাছ থেকে বল কেড়ে নেন ইকুয়েডরের পেদ্রো ভিতে। তাঁর বাড়ানো বলে বাঁকানো শটে এবারের আসরে দলের প্রথম গোলটি করেন ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনগুলু।
সমতায় ফেরার পর প্রথমার্ধের বাকিটা সময় জার্মানির ওপর ভালোই চাপ সৃষ্টি করে ইকুয়েডর। জার্মানিও হাফ স্পেস তৈরি করে মিডফিল্ডারদের মাধ্যমে একাধিক আক্রমণ চালায়। তবে উইং ব্যবহার করে জার্মান স্বভাবজাত আক্রমণ খুব একটা দেখা যায়নি। শেষপর্যন্ত ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠে জার্মানি। ৪৮ মিনিটে পেনাল্টিও পায়। তবে ভিএআরে যাচাই করে সেই সিদ্ধান্ত পাল্টান রেফারি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ৭৭ মিনিটে হলুদ জার্সির ভক্তদের উল্লাসের বন্যায় ভাসান গঞ্জালো প্লাতা। তার নিখুঁত ফিনিশিংয়ে ইকুয়েডর এগিয়ে যায় ২-১ ব্যবধানে। সেই ব্যবধান আর কমাতে পারেনি জার্মানি।
রেফারির শেষ বাঁশি বাজালে ইকুয়েডরের খেলোয়াড়েরা নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি। মাঠে হাঁটু গেঁড়ে বসে, কেউ বা আকাশের দিকে হাত তুলে সুখের কান্নায় ভেঙে পড়েন। কমেন্ট্রিতে পিটার ডুরি বলে ওঠেন, ‘আজ তাদের উদযাপনের দিন।’

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬