স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের শুরুতেই মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ধাক্কা খেয়েছে ব্রাজিল দল। এবার তাদের তারকা নেইমারকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে তারা।
ইএসপিএনের মতে, প্রথম ম্যাচের মতো ইনজুরির কারণে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে মাঠে নামা হচ্ছে না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
আগামী শনিবার (২০ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। চিকিৎসকরা জানিয়েছেন, নেইমারের কাফ মাসলের চোট পুরোপুরি সেরে না ওঠায় হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে তার খেলার কোনো সম্ভাবনা নেই।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ‘গ্রেড টু কাফ স্ট্রেন’ বা পায়ের পেশির ইনজুরিতে পড়েছিলেন নেইমার। চোট নিয়েই তিনি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হন।
ব্রাজিলিয়ান মিডিয়ার বরাতে জানা গেছে, দলের মেডিকেল টিম নকআউট পর্বকে সামনে রেখে নেইমারকে সম্পূর্ণ ফিট করার লক্ষ্যে কাজ করছে।
দলটির কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত মাঠে ফেরার জন্য পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা সে দ্রুত সেরে উঠবে এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে।’

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের রেশ থেকে বাদ পড়েনি ফুটবল বিশ্বকাপও। নানা জল্পনার পর যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছে ইরান। সেখানও নিজ দেশে হামলার পর ঘুরে দাঁড়ানোর নজির দেখিয়েছে তারা। দুবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্রয়ের পর গ্যালারি ও ড্রেসিংরুম পরিষ্কার করে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে জাপান।
১ দিন আগে
৫২ বছর পর বিশ্বকাপে অংশ নেওয়া হাইতির জার্সিতে থাকা স্বাধীনতার ইতিহাসকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে মুছে ফেলার নির্দেশ দিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চাপে শেষ পর্যন্ত জার্সি বদলেই মাঠে নামতে হয়েছে দলটিকে।
১ দিন আগে
ফুটবল ভক্তরা যখন ২০২৬ বিশ্বকাপে মেতে আছেন, তখন দলবদলের বাজারে বড় বড় চমক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।
১ দিন আগে