স্ট্রিম প্রতিবেদক

নিরাপত্তা হুমকি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার অজুহাতে ইরান ফুটবল দলকে মার্কিন মাটিতে রাতযাপনের অনুমতি দেয়নি দেশটি। তাদের জন্য এক বিশেষ ‘সেম-ডে এন্ট্রি অ্যান্ড এক্সিট’ (একই দিনে প্রবেশ ও প্রস্থান) নীতি জারি করেছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর এবং গোল ডট কমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরান জাতীয় ফুটবল দলের ওপর অত্যন্ত কঠোর এবং নজিরবিহীন এক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, ইরান ফুটবল দল শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ম্যাচের দিন সকালে প্রবেশ করতে পারবে। আর ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ চূড়ান্ত বাঁশি বাজার পর পরই তাদের দ্রুত যুক্তরাষ্ট্রের সীমান্ত ত্যাগ করতে হবে।
এ নিয়ে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দীদেহ সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে অত্যন্ত হতাশার সঙ্গে বলেছেন, ‘আমরা কেবল ম্যাচের দিন সকালে (আমেরিকায়) প্রবেশ করতে পারব এবং খেলা শেষ হওয়ামাত্রই ওই দিনই আমাদের চলে যেতে হবে।’
ইরানি অ্যাথলেট এবং প্রয়োজনীয় স্টাফদের খেলার জন্য জরুরি স্পোর্টিং ভিসা দেওয়া হলেও, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই উদ্ভট পদক্ষেপের পেছনে কড়া যুক্তি দেখিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা এক বিবৃতিতে সরাসরি অভিযোগ করে বলেন, ভিসা দেওয়া হলেও আমরা ইরানি দলকে এই ব্যবস্থার অপব্যবহার একদমই করতে দেব না। ছদ্মবেশে বা মিথ্যা অজুহাতে তারা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী অনুপ্রবেশ করাতে না পারে, সেজন্যই এই কঠোর ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের মাটিতে রাত কাটানোর অনুমতি না মেলায় ইরান দল প্রথমে ফিফার কাছে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল, কিন্তু ফিফা তা প্রত্যাখ্যান করে। এই পরিস্থিতিতে ইরান দলের ত্রাতা হিসেবে এগিয়ে এসেছে আরেক আয়োজক দেশ মেক্সিকো।
ইরান দল তাদের মূল হেডকোয়ার্টার বা বেস ক্যাম্প ইউএসএ থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম এই বিষয়ে ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র চায় না ইরান দল সেখানে রাতযাপন করুক, অথচ তাদের সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে। ইরান আমাদের কাছে জানতে চেয়েছিল তারা মেক্সিকোতে থাকতে পারবে কি না। আমরা বলেছি, অবশ্যই পারবে, এতে আমাদের কোনো সমস্যা নেই।’
গ্রুপ জি-তে থাকা ইরানের জন্য এই নিষেধাজ্ঞা লজিস্টিক বিপর্যয় ডেকে এনেছে। ম্যাচ খেলার জন্য তাদের বারবার মেক্সিকো থেকে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হবে, আবার ম্যাচ খেলেই ক্লান্ত শরীরে ফিরে আসতে হবে।
ইরানের বিশ্বকাপ সূচি
১৬ জুন, ২০২৬: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র)
২২ জুন, ২০২৬: বেলজিয়ামের বিরুদ্ধে (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র)
২৭ জুন, ২০২৬: মিসরের বিরুদ্ধে (সিয়াটল, যুক্তরাষ্ট্র)

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬