স্ট্রিম প্রতিবেদক

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। শান্ত ও মুমিনুলের ফিফটির সুবাদে ২৬৭ রানের লিড পান শান্তরা। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন হাসান ও নোমান।
গতকাল সোমবার (১১ মে) বৃষ্টিবিঘ্নিত টেস্টের চতুর্থ দিন বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫২ রান তুলে দিন শেষ করে। চতুর্থ দিন শেষে ১৭৯ রানের একটি লিড পায় বাংলাদেশ।
আজ পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশন নির্ধারিত সময়ের আগেই শুরু হয়। সেশনের প্রথম বলে একটি বাউন্ডারি আদায় করে নেন নাজমুল হোসেন শান্ত। অপরপ্রান্তে থাকা মুশফিক ও শান্ত দুজনই চেষ্টা করে রানের গতি বাড়ানোর। যদিও বেশি সময় টিকতে পারেনি মুশফিকুর রহিম। হাসান আলীর বলে শর্ট মিড অফে থাকা শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৩ রানের সময় সাজঘরে ফেরেন তিনি।
মুশফিকের আউটের পর ব্যাটিংয়ে নামে লিটন দাস। অন্যপ্রান্তে থাকা শান্তও নিজের রানের গতি বাড়াতে থাকে। তাদের ব্যাটিংয়ে ভর করে ২০০ রানের লিড ক্রস করে বাংলাদেশ।
এর মাঝে এলবিডব্লিউর ফাঁদে ফেলে লিটনকে আউট করে দেন পাকিস্তানের নোমান আলী, যদিও সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান এই ব্যাটসম্যান। যদিও এর দুই বল আগে নোমানকে একটি চার মেরে প্রথম বাউন্ডারি পান লিটন।
রিভিউ নিয়ে এই ব্যাটসম্যান বেঁচে গেলেও, এই সেশনে প্রথমবারের মতো বোলিংয়ে আসা শাহীনের বলে কাউন্টার অ্যাটাক দিতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ১১ রানে ফেরেন এই ব্যাটসম্যান। যার ফলে আবারও চাপে পড়ে বাংলাদেশ, লিড বাড়ানোর সংখ্যাটাও ফিকে হতে থাকে দ্রুত দুই উইকেটের পতনের ফলে।
লিটন আউট হলে নিজের ক্যারিয়ারের শততম ইনিংসে ব্যাটিং করতে নামেন মিরাজ। শান্তও ধীরে ধীরে ৮০ রান করে ফেলে। প্রথম ইনিংসের মতো শান্ত আবারও বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন।
অন্যপ্রান্তে থাকা মিরাজ শাহীনের শট বলে বাউন্ডারি আদায় করে নেয়। শান্ত পাকিস্তানের স্পিনার নোমানকে প্রেসারে রেখে রান আদায় করতে থাকে। শাহীনের বলকে কাজে লাগিয়ে পরের ওভারে আবারও চার আদায় করে। এই বাউন্ডারির আগে বাংলাদেশ দলের সংগ্রহ ২০০ পার করে। মিরাজ ও কাউন্টার অ্যাটাক দিয়ে একটি ছক্কা হাঁকান নোমানের বলে। ওই ওভারে পাকিস্তানের উইকেট রক্ষক স্ট্যাম্পিং মিস করলে বেঁচে যায় মিরাজ।
নোমানের বলে রিভার সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৮৭ রানে আউট হয় নাজমুল হোসেন শান্ত। এর ফলে তৃতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরির থেকে বঞ্চিত হন তিনি। তার আউটের পর বাংলাদেশের লোয়ার অর্ডার এক্সপোজ হয়ে যায়। পিচেও হালকা স্পিন ধরতে শুরু করে।
হাসান আলীকে চার মেরে দলের লিড ২৫১ তে নিয়ে যান মিরাজ। অবশ্য এর পরেই নোমানের বলে সালমান আলীর কাছে ক্যাচ দিয়ে ২৪ রান করে আউট হন তিনি। এর মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটেও নিজের শততম উইকেট পায় এই বোলার। তাসকিন নেমে প্রথম বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন তাসকিন। যদিও ওই ওভারে নোমানের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় শিকার হন তাইজুল।
হাসান আলীর ওভারে তাসকিন ১১ রান করে আউট হলে ২৪০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। যার ফলে লিড থাকে ২৬৭ এবং পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২৬৮ রান।
বাংলাদেশ ২৪০/৯ (ডি.) শান্ত ৮৭, মুমিনুল ৫৬; হাসান ৩/৫২, নোমান ৩/৭৬

আগামী জুনে অনুষ্ঠেয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অটোমোবাইল ব্র্যান্ড ‘চেরি’-র মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে।
২৯ মিনিট আগে
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন অংশগ্রহণ করেনি বাংলাদেশ—তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার (১১ মে) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলেছে স্বাগতিকরা।
২০ ঘণ্টা আগে
২০১০ বিশ্বকাপে সেবারের চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দেওয়া প্যারাগুয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বমঞ্চে ফিরেছে। কোচ গুস্তাভো আলফারোর অধীনে তারা এখন দক্ষিণ আমেরিকার অন্যতম ফর্মে থাকা একটি দল।
১ দিন আগে