স্পোর্টস ডেস্ক

ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুন) ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে তুরস্ক। আক্রমণ ও পাল্টা-আক্রমণের এই ম্যাচে যুক্তরাষ্ট্রের উইং-প্লে কৌশলের বিপরীতে তুরস্ক মাঝমাঠের সেন্ট্রাল ওভারলোড দিয়ে খেলেছে।
ম্যাচের মাত্র ৩ মিনিটেই কর্নার থেকে উড়ে আসা বলকে দুর্দান্ত হেডারে জালে পাঠিয়ে স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে নেন অস্টন ট্রাস্টি। তবে ম্যাচের ১০ মিনিটেই সমতায় ফেরে তুরস্ক, যা ছিল সেন্ট্রাল ওভারলোডেরই ফল। যুক্তরাষ্ট্রের ডিফেন্ডারদের মাঝের হাফ-স্পেস ফাঁকা পেয়ে আলপার বল বাড়িয়ে দেন আরদা গুলেরের দিকে, সেখান থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে ১-১ সমতা আনেন এই রিয়াল তারকা।
যুক্তরাষ্ট্রের ফুলব্যাকরা উপরে উঠে যাওয়ার পর সেন্ট্রাল ডিফেন্ডারদের সঙ্গে যে গ্যাপ তৈরি হচ্ছিল, তুরস্কের উইঙ্গার ও মিডফিল্ডাররা সেই হাফ-স্পেস বারবার ব্যবহার করতে থাকে। ৩১ মিনিটে বারিস ইলমাজের গোলটিও আসে বাম প্রান্ত থেকে, যার ফলে তুরস্ক ২-১ গোলে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের মার্ক ম্যাকেঞ্জি একটি গোল করলেও, অফসাইডের কারণে রেফারি সেটি বাতিল করে দেন। ফলে প্রথমার্ধের খেলায় ২-১ ব্যবধানে থাকে তুরস্ক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের কোচ পচেত্তিনো মাঝমাঠের বারহার্টারকে কিছুটা উপরে উঠে খেলতে বলেন, যার সুফল আসে ম্যাচের ৪৯তম মিনিটে। তুরস্কের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সের ঠিক ওপরে বল রিকভারি করেন সেবাস্টিয়ান বারহার্টার। সেখান থেকে দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে ২-২ সমতায় ফেরান তিনি। এটি ছিল পচেত্তিনোর খেলার মধ্যে ম্যাচের কৌশলগত অ্যাডজাস্টমেন্টের এক চমৎকার উদাহরণ।
যখন মনে হচ্ছিল ম্যাচটি ২-২ ব্যবধানে ড্রয়ের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই যোগ করা (৯০+৭ মিনিট) সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের ভেতর মার্কিন রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে বল জালে জড়ান কাআন আইহান।
শেষ ম্যাচে জয় পেলেও লাভ হয়নি তুরস্কের। টুর্নামেন্ট প্রথম দুই ম্যাচে হারায় আগেই তাদের বিদায় নিশ্চিত হয়। আর দুই জয় নিয়ে গ্রুপসেরা হয়েছে যুক্তরাষ্ট্র।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬