স্পোর্টস ডেস্ক

এক যুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। সোমবার (২৯ জুন) গভীর রাতে বোস্টন স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে লাতিন আমেরিকার প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।
বিশ্বমঞ্চে শেষবার দল দুটির দেখা হয়েছিল ২০০২ আসরে শেষ ১৬-তে। ওই ম্যাচে অলিভার নিউভিলের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল জার্মানি।
গ্রুপ 'ই' চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এলেও জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যানের কপালে চিন্তার ভাঁজ এখন রয়েই গেছে। গ্রুপ ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়ে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। ফলে রক্ষণের মূল দায়িত্ব এখন সামলাতে হবে আন্তোনিও রুডিগার এবং জোনাথন টাহ জুটিকে। অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে নিজেদের কিছুটা ব্যাকফুটেই পাবে ডাই ন্যাশনালএলফরা।
তবে আক্রমণে কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ এবং লেরয় সানের ফর্ম এবং ফিটনেস দলটিকে নকআউটের লড়াইয়ে এগিয়ে রাখবে।
অন্যদিকে গ্রুপ 'ডি' থেকে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে গুস্তাভো আলফারো’র প্যারাগুয়ে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাতিন দলটি। দ্বিতীয় ম্যাচে ১০ জনের দল নিয়ে তুরস্ককে ১-০ গোলে পরাজিত করে তারা। এরপর গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে।
তুরস্কের সঙ্গে ম্যাচে জার্সিতে মুখ ঢেকে লাল কার্ড পাওয়া উইঙ্গার মিগুয়েল আলমিরনকে নকআউটের ম্যাচে ফিরে পাচ্ছে প্যারাগুয়ে। তবে সেন্ট্রাল ডিফেন্ডার ওমর আলডেরেতের ইনজুরি কিছুটা ভাবনায় ফেলবে লস গুয়ারানিসদের।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬