স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে দুই গ্রুপের শীর্ষ চার দল সরাসরি খেলবে ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে। আর এ নিয়ম অনুযায়ী, গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সরাসরি ২০২৮ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ইংল্যান্ড ও ওয়েলসে চলছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-পর্বের খেলা। আইসিসির নিয়ম অনুযায়ী, চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি করে মোট আটটি দল সরাসরি আগামী বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে ‘এ’ গ্রুপ থেকে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ নিজেদের জায়গা পাকা করেছে। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
ওল্ড ট্রাফোর্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে জয়ের মাধ্যমে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, ফলে শীর্ষ আট দলও চূড়ান্ত হয়ে যায়।
আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে। ফলে টুর্নামেন্টের মোট ১০টি দলের মধ্যে ৯টি এরই মধ্যে নির্ধারিত হয়েছে। বাকি থাকা শেষ দলটির ভাগ্য নির্ধারিত হবে ৬ জুলাই, ২০২৬-এর আইসিসির নারী টি-২০ র্যাংকিংয়ের ওপর ভিত্তি করে। আর বর্তমান র্যাংকিং অনুযায়ী নবম স্থানে থাকা আয়ারল্যান্ড ২০১ রেটিং পয়েন্ট নিয়ে দশম দল হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে।
এর আগে গত জুনে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি সভায় ২০২৮ বিশ্বকাপের এ বাছাই-প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল। একই সভায় আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আগামী ৬ জুলাইয়ের র্যাংকিং অনুযায়ী শীর্ষ ৫টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এ আসরে খেলার দৌড়ে টিকে আছে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৬ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১০ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬