স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর। সোমবার (২২ জুন) সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান মোহাম্মদ সালাহর দল।
এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল মিসর। আজকের আগ পর্যন্ত খেলা ৮ ম্যাচের কোনোটিতে তাদের জয় ছিল না।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকান এ দেশটি। ম্যাচের ১৫ মিনিটেই টিম পেইনের সহায়তায় নিউজিল্যান্ডকে আকস্মিক লিড এনে দেন ডিফেন্ডার ফিন সুরম্যান। এটি ছিল বিশ্বকাপে নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার প্রথম নজির। গোল হজম করে প্রথমার্ধে বেশ কিছুটা রক্ষণাত্মক ও অগোছালো খেলে মিসর। প্রথমার্ধে মিসর কোনো সুযোগ তৈরিতে ব্যর্থ হয়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ওশেনিয়ার প্রতিনিধিরা।
বিরতি পর ফিরেই খোলস ছেড়ে বের হয় মিসর। একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যাচের ৫৮ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ডেডলক ভাঙেন মিসরের মোস্তফা জিকো। ফলাল ১-১ সমতা।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় মিসর। ম্যাচের ৬৭ মিনিটে মিসরের পোস্টার বয় মোহাম্মদ সালাহ ডি-বক্সের ভিতর দিয়ে মারা শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।
খেলার শেষ দিকে নিউজিল্যান্ড সমতায় ফেরার চেষ্টা করলেও উল্টো ম্যাচের ৮২ মিনিটে শেষ পেরেকটি পুঁতে দিয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন ত্রেজেগে। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের নকআউট পর্বের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল মিসর।

.png)

সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
৬ ঘণ্টা আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
৮ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
৯ ঘণ্টা আগে