স্ট্রিম প্রতিবেদক

ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস। বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার দেশটির আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো।
পোর্তোর গোলরক্ষক দিওগো কোস্তা থাকছেন গোলপোস্ট সামলানোর দায়িত্বে। তাঁর সঙ্গে গোলরক্ষক হিসেবে দলে আরও থাকছেন হোসে সা, রুই সিলভা এবং রিকার্দো ভেলহো।
পর্তুগালের রক্ষণভাগ সাজানো হয়েছে রুবেন দিয়াস, দিওগো দালোত ও জোয়াও কানসেলোদের মতো পরীক্ষিত তারকাদের নিয়ে। এ তালিকায় আরও রয়েছেন নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, নেলসন সেমেদো, রেনাতো ভেইগা, তোমাস আরাউজো ও মাথেউস নুনেস।
অন্যদিকে মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ও ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভার হাতে। সঙ্গে থাকছেন পিএসজির ভিতিনহা এবং জোয়াও নেভেস। এ ছাড়া আছেন রুবেন নেভেস ও সামুয়েল কোস্তা।
আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোকে সঙ্গ দেবেন রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, গনসালো গেদেস এবং গনসালো রামোস। এ ছাড়া উইংয়ে থাকছেন পেদ্রো নেতো এবং ফ্রান্সিসকো কনসেইসাও।
অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণে গড়া এই দলটি বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে কাপ জিততে মরিয়া।
গোলরক্ষক:
দিওগো কোস্তা, হোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো
রক্ষণ:
দিওগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তোমাস আরাউজো
মাঝমাঠ:
রুবেন নেভেস, সামুয়েল কোস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা
আক্রমণ:
জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো।
Portugal name their squad for the 2026 World Cup 🇵🇹 pic.twitter.com/UIMlcwqbwO
— B/R Football (@brfootball) May 19, 2026

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
১৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২৩ জুলাই ২০২৬