স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ সালাহর নৈপুণ্যে আট বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দেশ মিসর। আফ্রিকান কাপ অব নেশনসে সাতবার চ্যাম্পিয়ন দেশটির বিশ্বকাপ স্মৃতি সুখকর নয়।
১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেকের পর দ্বিতীয় সুযোগ পেতে লেগেছে ৫৬ বছর এবং তৃতীয় আসরের জন্য ২৮ বছর। বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ৭ ম্যাচের দুটিতে ড্র করলেও জয়ের দেখা পায়নি ‘দ্য ফারাওস’রা।
ফিফা র্যাঙ্কিংয়ে ২৯তম দলটির ডাগআউট সামলাচ্ছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার হোসাম হাসান। জাতীয় দলের হয়ে ৬৮ গোল করা হাসান আগে জর্ডান জাতীয় দলেরও কোচ ছিলেন। তাঁর অধীনে মিসর ধারাবাহিক ভালো খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে অপরাজিত থেকে মূল পর্বে নাম লেখায় মিসর। বাছাইপর্বে প্রতিপক্ষের জালে ২০ গোলের বিপরীতে দলটি হজম করেছে মাত্র ২টি।
এবারের আসরে মিসর লড়বে গ্রুপ ‘জি’-তে। আগামী ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু। এরপর ২২ জুন ইরান ও ২৭ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে।

এবারের বিশ্বকাপে মিসরের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের এই তারকা বাছাইপর্বে করেছেন ৯ গোল। জাতীয় দলের হয়ে ১১৩ ম্যাচে ৬৫ গোল করা সালাহর সঙ্গে আক্রমণে জুটি বাঁধবেন ফরাসি ক্লাব নান্টেসের মোস্তফা মোহাম্মদ। জাতীয় দলের হয়ে ১৪ গোল করা এই স্ট্রাইকার প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
এছাড়া ম্যানচেস্টার সিটিতে খেলা আরেক স্ট্রাইকার ওমর মারমুশও হয়ে উঠতে পারেন মিসরের তুরুপের টেক্কা।
ফুটবল বোদ্ধাদের মতে, গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম ফেভারিট হলেও নকআউটের লড়াই হবে মিসর ও ইরানের। ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলে ২২ জুন ইরানের বিপক্ষে ম্যাচেই সালাহদের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হতে পারে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬