স্পোর্টস ডেস্ক

নরওয়ের কোয়ার্টার ফাইনালে ওঠাকে বিস্ময় বলেছেন খোদ দলটির স্ট্রাইকার আরলিং হলান্ড। তবে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি ইতিহাস গড়ার পথে।
কোয়ার্টারে শনিবার (১২ জুলাই) রাত ৩টায় (বাংলাদেশ সময়) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ইংলিশ বাধা ডিঙাতে পারলে তারা খেলবে সেমিফাইনালে।
নরওয়ের এই রূপকথার বড় নায়ক আরলিং হলান্ড। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার মাঠে প্রতিপক্ষের জন্য আতঙ্ক। মাঠের বাইরেও ভীষণ জনপ্রিয় তিনি। স্ন্যাপচ্যাটে তাঁর সেলফি ও মিম, ইনস্টাগ্রাম ও টিকটকে এআইনির্মিত ভিডিও এবং ‘হা-হা-হা-হালান্ড’ গান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
মাঠের বাইরের জনপ্রিয়তা নিয়ে হলান্ড বলেন, কৌতুক করতে আমি একটু বেশি ভালোবাসি। এটি আমার দৈনন্দিন জীবনের অংশ। তবে এর পাশাপাশি কঠোর অনুশীলন ও ম্যাচের প্রস্তুতিই আমার মূল লক্ষ্য।
কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে তিনি বলেন, বিশ্বকাপে দেশের হয়ে শেষ আটে খেলাটা আমার নিজের কাছেও বিস্ময়কর। বন্ধুদের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা আমার ক্যারিয়ারের অন্যতম বড় স্বপ্ন ছিল।
চলতি বিশ্বকাপে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের পর তৃতীয় অবস্থানে হলান্ড।
গ্রুপ পর্বে ‘আই’ গ্রুপে ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হারলেও সেনেগাল ও ইরাককে হারিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে ওঠে নরওয়ে। শেষ ৩২–এ আইভরি কোস্টকে ২–১ গোলে হারানোর পর শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।
প্রতি ম্যাচে জয়ের পর ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনের মাধ্যমে বিশ্বজুড়ে সমর্থকদেরও মন জয় করেছে নরওয়ে।
অন্যদিকে, মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড, প্রতিকূল আবহাওয়া ও ২ হাজার ২০০ মিটার উচ্চতার চ্যালেঞ্জ পেরিয়ে জয় পাওয়ার পর ইংল্যান্ড শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে। ইংলিশ সমর্থকদের মধ্যে আবার জোরালো হয়েছে ‘ইটস কামিং হোম’ স্লোগান।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের ১১ গোলের ১০টিই করেছেন হ্যারি কেইন ও জুড বেলিংহাম। তবে দলের রক্ষণভাগ খুব একটা স্বস্তি দিতে পারেনি। ফলে হলান্ডের মতো একজন স্ট্রাইকার ইংল্যান্ডের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন।
ম্যাচ নিয়ে ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা বলেন, আমাদের পুরো মনোযোগ এখন এই ম্যাচে। এ ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আমাদের বেশি। তবে দিন শেষে মাঠে যে দল ভালো খেলবে, তারাই জিতবে।

.png)

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আশিয়ান কাপ-২০২৬’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষিত এ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি হামজা-সমিতদের মতো ফুটবলাররা। বিদেশ
৪ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্টের ওপর বই লেখা হয়েছে এবং আগামী বছর থেকেই তা স্কুলে চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে এ বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
৫ ঘণ্টা আগে
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের জয়ের গল্পটা একেবারেই আলাদা। আর্সেনাল পেয়েছে দাপুটে জয়, আর সিটিকে জিততে হয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। একই সঙ্গে প্রথম সপ্তাহে ধাক্কা খেয়েছে অনেকগুলো বড় ক্লাব।
২৪ আগস্ট ২০২৬
বার্সেলোনার সামনে উড়ে গেল এলচে। লা লিগার নতুন মৌসুম ৫ গোলের জয়ে শুরু করলেন হ্যান্সি ফ্লিক। রাফিনিয়া ও ফেরমিন লোপেজ জোড়া গোল করেন। অন্য গোল করেছেন করিম আদেয়েমি। রোববার (২৩ আগস্ট) এলচের ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে য
২৪ আগস্ট ২০২৬