স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। তানজিদ হাসানের ৯৪ এবং সৌম্য সরকারের ৬৯ রানে ভর করে জিম্বাবুয়ের দেওয়া ২০০ রানের লক্ষ্য সহজেই পার করে টাইগাররা।
শনিবার (১১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইনিংসের শুরুতে গত ম্যাচের সেঞ্চুরিয়ান বেন কারানকে দলীয় ১৩ রানের মাথায় বোল্ড করেন শরিফুল। এরপর তাসকিন আহমেদ ব্রায়ান বেনেটকে এবং শরিফুল পুনরায় ক্রেইগ আরভিনকে ফিরিয়ে দেন। এতে জিম্বাবুয়ে ১৪ ওভারে মাত্র ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে।
এরপর ইনোসেন্ট কায়া ও মাধেভেরে ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ২৭ ওভারে তাসকিন কায়াকে আউট করে জুটি ভাঙেন।
পরে সিকান্দার রাজাকে ১১ রানে তানভীর ইসলাম এবং ক্লাইভ মাদান্দেকে ১ রানে শরিফুল ফিরিয়ে দেন। এতে জিম্বাবুয়ে ১১২ রানে তাদের ৬ উইকেট হারিয়ে বসে।
শেষের দিকে ইভান্স ও মাধেভেরের জুটি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিল। তবে ৪৮ দশমিক ১ ওভারে ১৯৯ রানেই থামতে হয় জিম্বাবুয়েকে।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান ১৫১ রান যোগ করেন। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
সৌম্য সরকার ৮২ বলে ৬৯ রান করে চিবাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এরপর সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। তিনি ১০১ বলে ৯৪ রান করে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। একই ওভারে তাওহিদ হৃদয়ও আউট হন। পরে শান্ত ও সোহান দলের জয় নিশ্চিত করেন।
আগামী ১৫ জুলাই থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

.png)

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আশিয়ান কাপ-২০২৬’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষিত এ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি হামজা-সমিতদের মতো ফুটবলাররা। বিদেশ
৪ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্টের ওপর বই লেখা হয়েছে এবং আগামী বছর থেকেই তা স্কুলে চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে এ বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
৫ ঘণ্টা আগে
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের জয়ের গল্পটা একেবারেই আলাদা। আর্সেনাল পেয়েছে দাপুটে জয়, আর সিটিকে জিততে হয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। একই সঙ্গে প্রথম সপ্তাহে ধাক্কা খেয়েছে অনেকগুলো বড় ক্লাব।
২৪ আগস্ট ২০২৬
বার্সেলোনার সামনে উড়ে গেল এলচে। লা লিগার নতুন মৌসুম ৫ গোলের জয়ে শুরু করলেন হ্যান্সি ফ্লিক। রাফিনিয়া ও ফেরমিন লোপেজ জোড়া গোল করেন। অন্য গোল করেছেন করিম আদেয়েমি। রোববার (২৩ আগস্ট) এলচের ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে রাফিনিয়ার গোলে এগিয়ে য
২৪ আগস্ট ২০২৬