স্ট্রিম প্রতিবেদক

ক্রিশ্চিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপের যাত্রা শুরু হলো হতাশার ড্র দিয়ে। তবে প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) সেই ম্যাচেই বিশ্বমঞ্চে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় লিখেছে। পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম গোল ও প্রথম পয়েন্ট অর্জন করেছে আফ্রিকার দেশটি।
যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ‘কে’ গ্রুপের ম্যাচে সবার নজর ছিল ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। ম্যাচটি দিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামেন পর্তুগিজ মহাতারকা। তবে রাঙাতে পারেননি।
ম্যাচের ফল যাই হোক শুরুটা ছিল পর্তুগালের। ৬ মিনিটেই পেদ্রো নেতোর ক্রস থেকে হেডে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জোয়াও নাভাস। এরপরই শুরু হয় ডিআর কঙ্গো শো। গোল হজম করে ভেঙে না পড়ে ধীরে ধীরে পর্তুগালের রক্ষণে চাপ সৃষ্টি করতে শুরু করে তারা।
এর মধ্যে ১৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নুনো মেন্দেসের বিপজ্জনক আক্রমণ দুর্দান্ত স্লাইডে ঠেকিয়ে দেন কঙ্গোর ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা। এরপর কয়েক দফা সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি পর্তুগাল।
মনে হচ্ছিল, এক গোলের লিড নিয়েই বিরতিতে যাবে রবার্তো মার্তিনেসের দল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (৪৫+৫) ইতিহাস গড়েন ইয়োয়ান উইসা। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।
১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা ডিআর কঙ্গোর ইতিহাসে এটিই ছিল এই টুর্নামেন্টের প্রথম গোল। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে জয়ের খোঁজে আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। ম্যাচের গতি বাড়াতে বেঞ্চ থেকে রাফায়েল লিয়াও, ফ্রান্সিসকো কনসেইসাও এবং ৮২ মিনিটে ভিতিনহার জায়গায় স্ট্রাইকার গনসালো রামোসকে নামান কোচ মার্তিনেস। কিন্তু কঙ্গোর পাঁচ খেলোয়াড়ের রক্ষণভাগ যেন দুর্ভেদ্য দেয়ালে পরিণত হয়েছিল।
শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও কঙ্গোর রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি পর্তুগাল। অন্যদিকে প্রতিআক্রমণে সুযোগ পেলেও সেটিকে গোলে রূপ দিতে ব্যর্থ হয় ডিআর কঙ্গো। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।
এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল ও প্রথম পয়েন্টের স্বাদ পেল ডিআর কঙ্গো। আর রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা হলো প্রত্যাশিত জয়ের বদলে হতাশা দিয়ে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬