স্ট্রিম প্রতিবেদক

শিরোপা ধরে রাখার অভিযানে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) সকাল সাতটায় কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচ দলটির অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই রেকর্ড স্পর্শ করতে যাচ্ছেন তিনি।
এদিকে ২০২২ বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স মঙ্গলবার রাত ১টায় সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
২০২২ বিশ্বকাপে ক্যারিয়ারে প্রথমবার বিশ্বকাপ শিরোপার স্বাদ পাওয়া মেসি এবার কিছুটা স্বস্তিতেই আছেন বলে ধারণা ফুটবল বোদ্ধাদের। কেউ কেউ দাবি করছেন, কোনো রকম মানসিক চাপ ছাড়া, স্রেফ নিজের খেলাকে উপভোগ করতেই এবার মাঠ মাতাবেন এই তারকা।
যুক্তরাষ্ট্রের পরিবেশ ও কন্ডিশন মেসির কাছে এখন বেশ পরিচিত। বিগত কয়েক মৌসুম ধরে খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির হয়ে। হ্যামস্ট্রিংয়ের সামান্য ইনজুরি নিয়ে উত্তর আমেরিকায় পৌঁছালেও দলের ক্যাম্প থেকে সর্বশেষ জানানো হয়েছে, মেসি এখন সম্পূর্ণ ফিট এবং আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন।
মেসির মাঠে নামার বিষয়ে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘শুধু আর্জেন্টিনার মানুষই নয়, পুরো বিশ্বের মানুষই তাঁর খেলা দেখতে চায়। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ফুটবলপ্রেমীদের ওপর তাঁর এক জাদুকরী প্রভাব রয়েছে।’
এর আগে গত সপ্তাহে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নিজের ফর্মের ইঙ্গিত দিয়েছেন মেসি। তাঁর বাড়ানো পাস থেকে পেনাল্টি আদায় করেন লাউতারো মার্টিনেজ। সেই পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি মেসি।
দীর্ঘ ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ২০০তম ম্যাচেও বিশ্বমঞ্চে তাঁর পায়ের জাদু দেখার অপেক্ষায় কোটি ফুটবলভক্ত।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬