স্ট্রিম ডেস্ক

গ্রুপ এফ-এর ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে জাপান। রোববার ডালাসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। আর দ্বিতীয়ার্ধে গোল হয়েছে চারটি।
ভার্জিল ফন ডাইকের গোলে পিছিয়ে পড়ার পর, সমতায় টানেন নাকামুরা। কিছুক্ষণ পর নেদারল্যান্ডসকে আবার এগিয়ে নেন সামারভিল। দ্বিতীয়বার ম্যাচে সমতা ফেরান দাইচি কামাদা।
পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। পজেশন রাখার পাশাপাশি আক্রমণের বিচারেও বেশিরভাগ সময় পিছিয়ে ছিল এশিয়ার দলটি; তবে শেষ দিকে সমতায় ফিরতে খুব চেষ্টা করে তারা, তাতে সাফল্যও ধরা দেয়।
প্রথমার্ধ গোল শূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অবশেষে ম্যাচের ডেডলক ভাঙে। রায়ান খ্রাফেনবের্খের ক্রস ডি-বক্সে পেয়ে নিখুঁত হেডে গোলটি করেন ফন ডাইক, বল পোস্টে লেগে জালে জড়ায়। জাপানও ৫৭তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নিয়েই গোল পেয়ে যায়। তাকেফুসা কুবোর কাটব্যাক ধরে একটু পিছু হটে ডি-বক্সের বাইরে বেরিয়ে শট নেন নাকামুরা, বল একজনের পা ছুঁয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
এর সাত মিনিট পরেই দারুণ নৈপুণ্যে দলকে আবার এগিয়ে নেন সামারভিল। খ্রাফেনবের্খের পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে, জায়গা বানিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন এই উইঙ্গার। তার ওই গোলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে দৃশ্যপট বদলে দেন কামাদা। কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করেন কিছুক্ষণ আগে বদলি নামা এই ফরোয়ার্ড, বল সামনে কামাদার মাথায় লেগে একটু দিক পাল্টে ঠিকানা খুঁজে পায়।
সম্ভাবনা জাগিয়েওজাপানের সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬