স্ট্রিম প্রতিবেদক

সিঙ্গাপুরকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হকি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জিকেবি হকি ফিল্ডে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ৮ মিনিটে আইরিন রিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ১২ মিনিটে চিয়া চেরিলের গোলে ম্যাচে ১-১ সমতায় ফিরে আসে সিঙ্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি। একসময় মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য গড়াবে পেনাল্টি স্ট্রোকে।
ম্যাচের ৫৭ মিনিটে আইরিনের দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। মাত্র এক মিনিট পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আইরিন। ৫৮ মিনিটে করা তাঁর ওই গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মূল পর্বে খেলার সুযোগ পেল বাংলাদেশে নারী দল।
পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আইরিন। এর আগে গ্রুপ পর্বে চাইনিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। পরে উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছিল কোচ জাহিদের দল।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়ার ম্যাচ চলছে। এই ম্যাচের বিজয়ীদের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের নারী দল।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬