স্ট্রিম প্রতিবেদক

সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, আর সফরকারীদের ১২১ রান।
দিনের শুরুর সেশনে ৪ উইকেট তুলে পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে বাংলাদেশি বোলাররা। ৪ উইকেটে ৯৬ রান তুলে বিরতিতে যায় পাকিস্তান।
মধ্যাহ্নের পর পাকিস্তানের ইনিংসের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম। তাদের ৯২ রানের জুটিতে ম্যাচে ফেরে পাকিস্তান। বাবরকে ৪৭ রানে লিটন দাসের গ্লাভসবন্দি করে সাজঘরে ফেরান তাইজুল। এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন সৌদ শাকিল (৬)। তবে অন্যপ্রান্ত আগলে রেখে ৭১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন শান মাসুদ।
দলীয় ১৬২ রানের মাথায় তাইজুলের স্পিনে কুপোকাত হন মাসুদও। ৫ উইকেট হারিয়ে পাকিস্তান যখন বিপর্যয়ে, তখনই সালমান ও রিজওয়ান প্রতিরোধ গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে সালমান আগার সঙ্গে রিজওয়ানের ১৩৪ রানের জুটি বাংলাদেশকে চিন্তায় ফেলে।
সালমানকে ৭১ রানে বোল্ড করে আবার বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল। নিজের পরের ওভারেই হাসান আলীকে শান্তর ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট নেন এই স্পিনার। ১৩৪ বল খেলে ৮ চারে ৭৫ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সিলেটে জিততে হলে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়তে হবে।
বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০
পাকিস্তান: ২৩২ ও ৩১৬/৭ (রিজওয়ান ৭৫*, শান মাসুদ ৭১, সালমান ৭১; তাইজুল ৪/১১৩, নাহিদ ২/৫৮)।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬