স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবল মানেই অবিশ্বাস্য সব রূপকথা। এবার নিজেদের অভিষেকেই রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে। নকআউট খেলার রেকর্ড গড়েছে দেশটি। শনিবার ভোর ৪টায় শেষ ষেলোতে উঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে।
টানা ১০ ম্যাচে জয়, এবং চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক গোল হজম করা আর্জেন্টিনা এই ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে। তবে কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রথমবার বিশ্বকাপ অভিযানে নেমেই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষকে গ্রুপপর্বে পেয়েছিল কেপ ভার্দে। গ্রুপ পর্বে শিরোপার অন্যতম দাবিদার স্পেন, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সৌদি আরবের সঙ্গে ড্র করে তারা ৩ পয়েন্ট সংগ্রহ করেছে।
২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর থেকে সব টুর্নামেন্টে নকআউট পর্বে অপরাজিত আলবিসেলেস্তেরা। এর মধ্যে তাঁরা জিতেছে দুটি কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ। লিওনেল স্কালোনির শিষ্যরা এবারও আছেন তাঁদের চিরচেনা ছন্দে।
এই দলের মূল চালিকাশক্তি ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। এটি রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ তাঁর। এই টুর্নামেন্টেও ইতোমধ্যে ৬ গোল করেছেন তিনি। এ ছাড়া টানা ছয় বিশ্বকাপে গোল করার অনন্য এক কীর্তিও গড়েছেন এই মহাতারকা।
চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হলো কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে তাদের রক্ষণাত্মক, এবং উরুগুয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে নিজেদের কৌশলগত পরিপক্বতা দেখিয়েছে দেশটি। এ ছাড়া, ১৯৯৮ সালে চিলির পর প্রথম দল হিসেবে কোনো জয় ছাড়াই তিন ড্র নিয়ে গ্রুপ পর্ব পার করার এক অদ্ভুত রেকর্ডও গড়েছে দেশটি।
ম্যাচের অন্যতম রোমাঞ্চ লুকিয়ে আছে দুই পোস্টের নিচে। একদিকে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ, অন্যদিকে কেপ ভার্দে শিবিরে আছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে সাতটি অবিশ্বাস্য সেভ করে রাতারাতি তারকা বনে যাওয়া এই গোলরক্ষকের ইনস্টাগ্রামে বিশ্বকাপ শুরুর আগে ফলোয়ার ছিল মাত্র ৪০ হাজার, যা এখন কোটির ঘর ছুঁয়েছে। মেসি-লাউতারোদের থামাতে আজ ভোজিনহাকেই দিতে হবে সবচেয়ে বড় পরীক্ষা। এবারের বিশ্বকাপে তিনি দুই ম্যাচে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে নিজের দেশের গোলবার সুরক্ষিত রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। লড়াইটা তাই হবে টুর্নামেন্টের অন্যতম সফল দুই গোলরক্ষকেরও, বিশেষ করে ম্যাচ টাইব্রেকারে গেলে হিরো হবেন যেকোন একজন।

আর্জেন্টিনার বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাস মানেই যেন অতিরিক্ত সময়ের নাটক। তাদের শেষ ১৩ নকআউট ম্যাচের ৭টিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬