স্পোর্টস ডেস্ক

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৪ অক্টোবর এবারের আসরের পর্দা উঠবে এবং ২১ নভেম্বর ফাইনাল দিয়ে নামবে পর্দা।
জানা গেছে, গত মাসে আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় এই প্রাথমিক তারিখের সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত ও বিস্তারিত সূচি আগামী জুলাইয়ে এডিনবার্গে আইসিসির বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
২০২৭ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা ও দলের সংখ্যা—দুটোই বাড়ছে। গত দুই আসর ১০ দল নিয়ে অনুষ্ঠিত হলেও ২০২৭ সালে আবারও ১৪ দলের ফরম্যাটে ফিরছে বিশ্বকাপ। ৭ দল করে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল ‘সুপার সিক্স’-এ যাবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট ৪ দল নির্ধারিত হবে।
মোট ৫৪ ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যুতে হবে ৪১ ম্যাচ। আয়োজক অপর দুই দেশ জিম্বাবুয়ের ৩ ভেন্যুতে ১০ এবং নামিবিয়ায় ৩ ম্যাচ আয়োজনের পরিকল্পনা হয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়েতে হারারে ও বুলাওয়েও ছাড়াও ভিক্টোরিয়া ফলসে ‘দ্য ফেল মোসি-আ-তুনিয়া’ নামে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম হচ্ছে।
আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ায় স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। তবে সহযোগী দেশ হওয়ায় নামিবিয়াকে বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হবে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬