স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল ফ্রান্স। বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ফরাসিরা।
পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে লিড ধরে রাখতে পারেনি দিদিয়ের দেশমের দল। ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে স্তব্ধ করে দিয়েছে আইভরি কোস্ট। আগামী ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফরাসিরা।
তার আগে ফ্রান্সের নঁতের স্তাদ দে লা বোজোয়ারে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে দলে ব্যাপক পরিবর্তন এনেছিলেন ফরাসি কোচ দেশম। ম্যাচের শুরুটা অবশ্য ফ্রান্সের পক্ষেই ছিল। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫ মিনিটে) ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির রায়ান চেরকির দুর্দান্ত গোলে লিড নেয় লে ব্লুজরা। ডি-বক্সের বাইরে থেকে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ডান প্রান্তে বল পেয়ে চমৎকার স্টেপ-ওভারে প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে জাল খুঁজে নেন তিনি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসিরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কিলিয়ান এমবাপ্পে ও থিও হার্নান্দেজদের তুলে নিয়ে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করতে শুরু করেন ফরাসি কোচ। আর এই সুযোগটাই দারুণভাবে কাজে লাগায় আইভরি কোস্ট। এক যুগ পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ফেরা দলটি প্রথমার্ধেও বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল।
ম্যাচের ৫৩ মিনিটে সমতায় ফেরে আইভরি কোস্ট। নিকোলাস পেপের রক্ষণ চেরা থ্রু পাস থেকে বল ধরে ফরাসি গোলরক্ষক মাইক মাইগনানকে পরাস্ত করেন ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের ডিফেন্ডার গুয়েলা দুয়ে। আইভরি কোস্টের এই ডিফেন্ডারের ছোট ভাই ডেজলি দুয়ে ফরাসি দলের উইঙে খেলে থাকেন। সমতায় ফেরার পর দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকে। এ সময় ফ্রান্সের মার্কাস থুরাম একটি সহজ সুযোগ হাতছাড়া করেন।
যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই ৮৪ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন বদলি হিসেবে নামা ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা আমাদ। ডান প্রান্ত থেকে গুয়েলা দুয়ের ভাসানো ক্রসে চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ফ্রান্সের সামনে আরেকটি প্রস্তুতি ম্যাচের সুযোগ থাকছে। আগামী মঙ্গলবার (৯ জুন) লিলেতে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে বিশ্বকাপে গ্রুপ 'ই'-তে জার্মানির মুখোমুখি হওয়ার আগে এই জয় আইভরি কোস্টের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬