স্পোর্টস ডেস্ক

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। তবে এই জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে প্রথমার্ধে দলের উইঙ্গার রাফিনিয়ার চোট পেয়ে মাঠ ছাড়ার ঘটনায়।
ম্যাচের ৪০ মিনিটে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় রাফিনিয়াকে মাঠ থেকে তুলে নিয়ে ফরোয়ার্ড রায়ানকে মাঠে নামান আনচেলত্তি। গত মার্চে বার্সেলোনার হয়ে খেলার সময়ও হ্যামস্ট্রিংয়ের একই ইনজুরিতে পড়ে এক মাস মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া।
ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, রাফিনিয়া ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় তাঁর চিকিৎসা শুরু হয়েছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘রাফার ইনজুরির কারণে মাঠ ছাড়ার ঘটনা দুঃখজনক। আমার মনে হয় এটি তাঁর আগের সেই চোটেরই পুনরাবৃত্তি। আশা করি গুরুতর কিছু নয়।’
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা কাল রাফিনিয়ার চোট পরীক্ষা করে দেখব। এই মুহূর্তে আসলে কী ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
মিডফিল্ডার লুকাস পাকেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই চিন্তিত। আশা করি চোট গুরুতর নয়। তবে চূড়ান্ত পরীক্ষার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
রাফিনিয়ার চোট নিয়ে অনিশ্চয়তা থাকলেও ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে নেইমারের দলে ফেরার খবর। ডান পায়ের কাফ ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ খেলতে না পারা এই তারকা মাঠে ফেরার কথা নিশ্চিত করেছেন আনচেলত্তি।
তিনি বলেন, ‘রোববার নেইমার একা একা অনুশীলন করবেন এবং সোমবার পুরো দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া যাবে।’
তথ্যসূত্র: ইএসপিএন

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬