স্ট্রিম প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছে ইকুয়েডর। ঐতিহাসিক এই জয়ে বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। মাঠের সাফল্যের পর ইকুয়েডরের ঐতিহাসিক অর্জন উদযাপন করতে দেশটিতে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির রাষ্ট্রপতি দানিয়েল নোবোয়া।
নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচের প্রথমার্ধের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে ইকুয়েডর। যদিও গোল হজম করার পর জার্মানির ওপর চাপ সৃষ্টি করে খেলে তারা। যার পরিপেক্ষিতে ম্যাচের নবম ও ৭৭ মিনিটে গোল শোধ করে বুকচিতিয়ে লড়াই করে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
গ্রুপ পর্বের এই বাঁচা-মরার লড়াইয়ে জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করে দেশটি। ম্যাচ শেষে ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসে গ্যালারিতে থাকা তাঁর পরিবারের সঙ্গে এই জয় উদযাপন করে। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইকুয়েডরের খেলোয়াড়েরা নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি। কেউ মাঠ হাঁটু গেড়ে বসে, কেউ বা আকাশের দিকে হাত তুলে জয়ের কান্নায় ভেঙে পড়েন।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইকুয়েডরের রাষ্ট্রপতি দানিয়েল নোবোয়া শুভেচ্ছা জানিয়ে শুক্রবার (২৬ জুন) দেশটিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেন।
রাষ্ট্রপতি দানিয়েল নোবোয়া তাঁর বার্তায় বলেন, ‘এমন জয় উপহার দেওয়ার জন্য খেলোয়াড় এবং কোচকে অসংখ্য ধন্যবাদ। নানা সমালোচনা, অপমান এবং কঠিন সময় পার করে ঘুরে দাঁড়িয়ে পুরো দেশকে যে আনন্দের উপহার দিয়েছেন তা আসলে প্রশংসার দাবিদার। এই জয়ের ফলে শুক্রবার পুরো দেশে ছুটি!’
চলতি বিশ্বকাপে ইকুয়েডরের পথচলা মোটেও সহজ ছিল না। প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে হার, দ্বিতীয় ম্যাচে কুরাসাওয়ের গোলরক্ষকের দারুণ সেভে ড্র করার পর তীব্র সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সব বাধা পেরিয়ে জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে ইকুয়েডর।
এই জয়ের পর ইকুয়েডরে একদিনের ছুটি যেনো একটি প্রচলিত প্রবাদকে মনে করিয়ে দেয় যে ‘ফুটবল শুরু একটি খেলা না, এটি খেলার থেকে অনেক ঊর্ধ্বে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬