স্ট্রিম প্রতিবেদক

ঘরের মাঠে দাপুটে জয় দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। স্ট্রাইকার ফোলারিন বালোগানের জোড়া গোল ও প্যারাগুয়ের আত্মঘাতী গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে মরিসিও পচেত্তিনোর দল।
শনিবার (১৩ জুন) লস অ্যাঞ্জেলেসে ‘ডি’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় যুক্তরাষ্ট্র। এর বদৌলতে মাত্র ৭ মিনিটেই সাফল্যের দেখা পায় তারা; আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়ান বোবাডিলা।
সেই ধাক্কা সামলে ওঠার আগেই প্যারাগুয়ে রক্ষণকে কোণঠাসা করে ফেলে মার্কিন আক্রমণভাগের খেলোয়াড়েরা। ম্যাচের ৩১ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিক ও মালিক টিলম্যানের যৌথ প্রচেষ্টার আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোনাকোর ফরোয়ার্ড ফোলারিন বালোগান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিট) ফের লক্ষ্যভেদ করেন বালোগান। এতে প্রথমার্ধ শেষেই জয়ের সুবাস পেতে শুরু করে যুক্তরাষ্ট্র।
তিন গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে। ম্যাচের ৭৩ মিনিটে হুলিও এনসিসোর পাস থেকে সান্ত্বনার এক গোল শোধ করেন বদলি খেলোয়াড় মরিসিও। তবে শেষ দিকে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৮ মিনিট) প্যারাগুয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জিওভান্নি রেইনা। অনেকটা হেসেখেলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬