হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১: ১৬
দলকে এগিয়ে দেওয়ার পর গোলমেশিন আর্লিং হলান্ড। ছবি: সংগৃহীত

মেসি-এমবাপ্পের পর জোড়া গোল করেছেন এবারের বিশ্বকাপের আরেক সেনসেশন আর্লিং হলান্ড। সেনেগালের বিপক্ষে তার দুই গোলে ভর করে ৩-২-এ জয় পেয়েছে দল। এতে ২৮ বছর বিশ্বকাপে ফিরেই নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে।

বিশ্বকাপে আফ্রিকার অন্যতম ভরসা সেনেগাল অবশ্য ম্যাচ শুরু করে দারুণভাবে। ম্যাচের নিয়ন্ত্রণ থেকে শুরু করে টোটাল শট, সবকিছুতেই এগিয়ে ছিল সেনেগাল। শুধু পিছিয়ে পড়েছে গোলের হিসাবে।

প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে সেনেগালের কালিদু কুলিবালি বল ক্লিয়ার করতে গিয়ে গড়বড় করে ফেললে বল পান মার্কাস পেডারসেন। বক্সের ভেতর থেকে গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডিকে সহজেই পরাস্ত করেন এই বদলি খেলোয়াড়।

বিরতির হলান্ড ফেরেন চেনা রূপে। ৪৮ মিনিটে মার্টিন ওডেগার্ডের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ম্যাচে নিজের প্রথম ও নরওয়ের দ্বিতীয় গোলটি করেন তিনি। সেনেগাল অবশ্য ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি। মানের ডিফেন্সচেরা পাস থেকে ৫৩ মিনিটে বল পেয়ে একটি গোল শোধ দেন ইসমাইলা সার।

এরপর ফের সেনেগালিজ রক্ষণের দুর্বলতার সুবিধা নিয়ে দলকে এগিয়ে দেন হলান্ড। দুবারের চেষ্টাতেও বক্স থেকে বল ‘ক্লিয়ার’ করতে পারেনি আফ্রিকার দলটি। এই সুযোগে মিডফিল্ডার প্যাট্রিক বার্গ পাস দেন হলান্ডকে। দারুণ ভলিতে বল জালে পাঠিয়ে বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই জোড়া গোল করার তালিকায় স্থান করে নেন।

‘আই’ গ্রুপ থেকে ইতোমধ্যে ফ্রান্স ও নরওয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন সময়ের সেরা দুই গোলস্কোরার এমবাপ্পে ও হলান্ড।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত