স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধের ম্যাড়মেড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধে দেখা গেল এক অবিশ্বাস্য ঝড়ের। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে সব আলো কেড়ে নিলেন সুইজারল্যান্ডের ২০ বছর বয়সী তরুণ যোহান মানজাম্বি।
সুপার-সাব হিসেবে নেমে দুর্দান্ত জোড়া গোল করে সুইজারল্যান্ডকে ৪-১ ব্যবধানের বড় জয় উপহার দিয়েছেন এই উইঙ্গার। এই জয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে গেল সুইসরা।
ম্যাচের প্রথমার্ধের শুরুটা মোটেও সুইজারল্যান্ডের এমন দাপুটে জয়ের আভাস দেয়নি। সুইসরা বল দখলে রাখলেও প্রথমার্ধে বসনিয়ার রক্ষণ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হয়। উল্টো বিশ্বকাপের প্লে-অফ ম্যাচে ইতালিকে হারানো বসনিয়া কাউন্টার অ্যাটারে বা কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার ভয় ধরাচ্ছিল সুইস শিবিরে। দুই দল গোল করতে ব্যর্থ হলে গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর খেলার টার্নিং পয়েন্ট আসে ৭০তম মিনিটে, যখন দান এনদোদির পরিবর্তে মাঠে নামেন মানজাম্বি। মাঠে নামার ঠিক চার মিনিটের মাথায় ৭৪তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ সমতায় ফেরাতে মরিয়া বসনিয়া বড় ধাক্কা খায় ৭৯ মিনিটে। সুইস স্ট্রাইকার ব্রিল এম্বোলোকে বিপজ্জনকভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচ। এ আসরের প্রথম ম্যাচের পর ২৬তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখে কোনো খেলোয়াড়কে মাঠ ছাড়তে দেখা গেল এই ম্যাচ দিয়ে।
১০ জনের বসনিয়ার বিপক্ষে ৮৪তম মিনিটে এম্বোলোর পাস থেকে ব্যবধান ২-০ করেন আরেক সুপার-সাব রুবেন ভারগাস। ৯০তম মিনিটে ভারগাসের পাস থেকেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মানজাম্বি।
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩ মিনিট) কর্নার থেকে একটি ভলিতে এরমিন মাহমিচ বসনিয়ার হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন।
যোগ করা সময়ের শেষ মিনিটে (৯০+৭ মিনিট) ডিব্রিল সও ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুইস অধিনায়ক গ্রানিত জাকা বাঁ পায়ের নিখুঁত শটে বসনিয়ার গোলরক্ষককে পরাস্ত করে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেন।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬