ad

বাংলাদেশ শিবিরে চোট, এবার ছিটকে গেলেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

নাহিদ রানা। সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।

বিসিবি জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ‘গ্রেড-২’ সাইড স্ট্রেইনের চোটে পড়ায় নাহিদ রানা অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠে ফিরতে পারবেন না। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবেন না।

অন্যদিকে, বাম পায়ে কাফ ম্যাসেল ইনজুরির কারণে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পিআরপি থেরাপি নিয়ে আসেন লিটন দাস। আগামী মঙ্গলবার থেকে রানিং শুরু করবেন তিনি। ১৩ আগস্ট তাঁর ফিটনেস পরীক্ষা হবে। উত্তীর্ণ হলে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হতে পারেন।

নাহিদ ও লিটনের পাশাপাশি ইনজুরি আরও কয়েকজন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শরীফুল ইসলাম মিস করবেন প্রথম টেস্ট। ১২ আগস্টের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে খেলতে পারবেন দ্বিতীয় টেস্ট।

মোস্তাফিজুর রহমান ১৮ আগস্টের পর খেলার জন্য পুরোপুরি ফিট হবেন। তবে ফ্র্যাকচারের কারণে তানজিম হাসান সাকিবকে বছরের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত