স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রী আহমেদ দুনিয়ামালি জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে ইরান এই টুর্নামেন্টে অংশ নেবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত হলে তবেই আমরা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাব। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গ্রহণ করবে।’
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়। এর আগে ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআর) ফিফাকে অনুরোধ জানিয়েছিল তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই ম্যাচ হবে। ইনফান্তিনো বলেন, ‘আশা করি, জুন নাগাদ পরিস্থিতি শান্তিপূর্ণ হবে এবং ইরান বিশ্বকাপে অংশ নিতে পারবে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘ইরানি ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু আমার মনে হয় না তাদের উপস্থিত থাকাটা নিরাপদ হবে।’
ক্রীড়ামন্ত্রী আহমেদ দুনিয়ামালি জানান, ভূ-রাজনৈতিক অস্থিরতা যাই থাকুক না কেন, ইরানের ফুটবল দল বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে অংশ নেব কি না, তা পরের বিষয়; কিন্তু যদি আমরা যাই, তবে আমাদের সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। পেশাদার দৃষ্টিকোণ থেকে আমাদের প্রস্তুতি চালিয়ে যাওয়াই আমাদের দায়িত্ব।’
১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে ‘টিম মেল্লি’ খ্যাত ইরানের। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিসরের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান নির্বাচক হাবিবুল বাশার এই ঘোষণা দেন।
২৬ মিনিট আগে
তপ্ত মরুভূমি আর দুর্গম পাহাড় জয়ের পর এবার আরও এক অতিমানবীয় লক্ষ্য স্থির করেছেন দেশের অন্যতম আল্ট্রা ম্যারাথনার এম মাহফুজুল হক, যিনি ক্রীড়াঙ্গনে ‘মাহফুজ শাওন’ নামে পরিচিত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ‘সেঞ্চুরি’ (১০০ ম্যাচ) পূর্ণ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।
১ দিন আগে
সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা।
১ দিন আগে