স্ট্রিম প্রতিবেদক

ওয়ানডে সিরিজ জয়ের রেশ ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে ১২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে টাইগাররা।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ড ৬ উইকেটে করে ১৮২ রান। ডিন ক্লিভার ও কাতেনে ক্লার্ক ৫১ রান করে করেন। লেগি রিশাদ হোসাইন ৩২ রানে নেন ২ উইকেট।
১৮২ রান তাড়ায় বাংলাদেশের শুরু ছিল আশাব্যঞ্জক। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম প্রথম ওভারে নেন ১১ রান। তবে পরের দুই ওভারে খোলসে বন্দি হয়ে পড়েন তারা। রক্ষণাত্মক খেলার কারণে আসে মাত্র ৭ রান। তবে চতুর্থ ওভারে সাইফ হাসান ১৪ রান নিয়ে পুষিয়ে দেন।
অবশ্য সাইফ বেশি সময় থাকতে পারেননি। নাথান স্মিথের বলে তুলে মেরে বিজে জ্যাকবসের তালুবন্দি হন তিনি। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ ১ উইকেটে করে ৪৪ রান। তামিম রক্ষণাত্মক মেজাজে একের পর এক ডট করতে থাকেন। তবে তিনে নামা অধিনায়ক লিটন কুমার দাস উইকেটে এসে দৃষ্টিনন্দন শট খেলেন। ২ চার ও ১ ছক্কায় ২১ রান করা লিটনকে বোল্ড করেন ইশ সোধি।
ইশ সোধির দ্বিতীয় শিকার তামিম ২৫ বলে করেন ২০ রান। এই উইকেটের মাধ্যমে স্পিনার সোধি ১৬৪ উইকেট নিয়ে স্বদেশি পেসার টিম সাউদির সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হন। তামিম ফিরলেও সোধির ওই ওভারে কাউন্টার অ্যাটাক করে তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন তুলে নেন ১৮ রান। সেই ধারা পরের ওভারে বজায় রেখে বাংলাদেশ ১১.৩ ওভারে করে ১০০ রান।
ক্লার্কসনের বলে মিস টাইমিংয়ে ইমন সাজঘরে ফেরেন ১৪ বলে ২৮ করে। শামীম পাটোয়ারি ক্রিজে এসেই নাথান স্মিথের বলে ছক্কা হাঁকান। পরের ওভারেও শামীম স্কোর বোর্ডে ১৮ রান যুক্ত করলে জয় লাগালে চলে আসে। হৃদয় ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পান মাত্র ২৬ বলে। ফলে ১২ বল রেখেই জয় তুলে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১৮২/৬। ডিন ক্লিভার ৫১, কাতেনে ক্লার্ক ৫১; রিশাদ ৩২/২।
বাংলাদেশ ১৮৩/৪ (১৮)। তাওহীদ হৃদয় ৫১*, শামীম পাটোয়ারি ৩১*; ইশ সোধি ৪০/২।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬