স্ট্রিম ডেস্ক

এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। শুক্রবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম হয়েছেন আশরাফুল-আমিরুলরা। হংকংকে হারিয়ে আগে মূল আসরের টিকিট নিশ্চিত করা বাংলাদেশ নিজের আত্মবিশ্বাস ঝালিয়ে নিল।
ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ড্র্যাগ-ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। ম্যাচের সপ্তম ও ১৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুটি চমৎকার গোল করেন তিনি। এর মাধ্যমে আশরাফুল বাছাইপর্বে সাত গোল করে ইন্দোনেশিয়ার আওলিয়ার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
ম্যাচে দুবার সমতায় ফিরেছিল চাইনিজ তাইপে। কিন্তু ৩৭ মিনিটে মেহরাব হোসেন সামিমের করা ফিল্ড গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। পুরো ম্যাচে রক্ষণভাগ দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে বাংলাদেশের ওপর চড়াও হয় তাইপে। শেষ মিনিটে তারা টানা তিনটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
অবশ্য গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান বিপ্লব কুজুর। তাঁর অনবদ্য সেভ এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় লিড রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ। চাইনিজ তাইপের ৯ পেনাল্টি কর্নারের বিপরীতে বাংলাদেশ পায় মাত্র তিনটি।
বাংলাদেশ এখন তাকিয়ে মূল আসরের দিকে। আগামী ১৮ সেপ্টেম্বর জাপানের কাকামিগাহারা শহরে বসবে এশিয়ান গেমসের হকি ইভেন্ট। সেখানে মহাদেশের সেরা ১২টি দেশের লড়াইয়ে লাল-সবুজের জার্সি গায়ে লড়বেন আশরাফুলরা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬