স্ট্রিম প্রতিবেদক

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স-ইরাক ম্যাচে হানা দিয়েছিল প্রকৃতি। বজ্রঝড়ে ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ফ্রান্স ও দলের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পেকে থামানো যায়নি। আগের ম্যাচে জোড়া গোলের পুনরাবৃত্তি করেছেন এমবাপ্পে। এতে ইরাক উড়ে গেছে ৩-০ গোলে।
মঙ্গলবার (২৩ জুন) এমবাপ্পে খেলতে নেমেছিলেন শততম আন্তর্জাতিক ম্যাচ। এতে জোড়া গোলে বিশ্বকাপে গোল সংখ্যা নিয়ে গেছেন ১৬-তে। একই দিনে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙা লিওনেল মেসির থেকে তিনি পিছিয়ে আছেন মাত্র ২ গোল।
এমবাপ্পের সাফল্যের দিনে ফ্রান্সও নিশ্চিত করেছে নক-আউট পর্বের টিকিট। এদিন ফরাসি কোচ দিদিয়ে দেশম দল নামিয়েছিলেন তাঁর পছন্দের ৪-২-৩-১ ফরমেশনে। অন্যদিকে, ইরাক কাগজে-কলমে ৪-৫-১ ফরমেশনে নামলেও ডিফেন্সের সময় তা মূলত ৫-৪-১ ফরমেশনে রূপ নিচ্ছিল।
কাগজে-কলমে সেন্ট্রাল ফরোয়ার্ড হলেও মাঠে অনেকটা ফ্রি রোলে খেলা এমবাপ্পে ম্যাচের ১৪ মিনিটেই দলকে এগিয়ে দেন। ইরাকের ডিফেন্স ভেঙে স্কোরলাইন ১-০ করেন। এরপর আক্রমণের ধার বাড়ালেও জালের দেখা পাচ্ছিল না ফ্রান্স। এর মধ্যে প্রথমার্ধের শেষ দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে মাঠ কিছুটা পিচ্ছিল হয়ে পড়ে। এতে দুই দলই বল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিল। শেষপর্যন্ত ১-০ স্কোর নিয়েই বিরতিতে যায় দুদল।
প্রকৃতির বাধায় ১৫ মিনিটের সেই বিরতি শেষ হয় ২ ঘণ্টায়। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ১০ মিনিটের মাথায় ফের গোলমুখ খোলেন এমবাপ্পে। ম্যাচের ৫৫ মিনিটে ইরাকের ডিফেন্ডার জায়েদ তাহসিনের ভুলে বল কেড়ে নেন উসমান দেম্বেলে। নিঃস্বার্থভাবে বক্সে তার বাড়ানো পাসে আলতো টোকায় বল জালে জড়ান এমবাপ্পে। এর ১১ মিনিট পর উসমান দেম্বেলেও পান জালের দেখা। শেষপর্যন্ত সেই গোলেই শেষ হয় ম্যাচ।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬