স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ২০ শতাংশ বাণিজ্যিক স্বত্ব যুক্তরাষ্ট্রের প্রাইভেট ইকুইটি ফান্ড 'থ্রাইভ ইটারনাল'কে বিক্রি করার বিতর্কিত প্রস্তাব ঘিরে ফুটবল বিশ্বে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই প্রস্তাবের প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়ে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা) জানিয়েছে, ‘বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।’
শুধু উয়েফা নয়, উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা ‘কনকাকাফ’ও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার (৩১ জুলাই) নিজেদের অবস্থান পরিষ্কার করে ফিফা জানিয়েছে, ‘বিভিন্ন দেশ ও সংস্থার উদ্বেগেকে আমরা সম্মান জানাই। তবে বিভ্রান্তিকর মিডিয়া রিপোর্টের কারণে আলোচনার প্রক্রিয়া ব্যাহত হয়েছে। কেউ ফুটবল বিক্রি করছে না। ফিফা এটি কখনো কল্পনাতেও ভাববে না।’
বিবৃতিতে ফিফা আরও জানিয়েছে, কোনো একক সংস্থা পুরো বিশ্বের ২১১ দেশের প্রতিনিধি হতে পারে না। প্রতিটি সদস্য দেশের মতামত দেওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হবে এই প্রস্তাব সংশোধিত নাকি পুরোপুরি বাতিল হবে।
এর আগে গতকাল উয়েফা জানায়, ফিফা যদি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের মালিকানা বা অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোয়, তবে বিশ্বকাপ বয়কট করবে ইউরোপীয় ফুটবলের ৫৫টি সদস্য দেশ।
সংস্থাটি আরও বলে, গোপনে কিংবা কোনো ধরনের আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া ফিফার দায়িত্বশীলতার অভাবের চূড়ান্ত প্রমাণ।
অন্যদিকে বিবৃতিতে ৪১ সদস্যের কনকাকাফ জানায়, প্রয়োজনীয় সময় না দিয়ে এবং নিজস্ব সুশাসন ও নীতি-নির্ধারণী কমিটির অনুমোদন ছাড়া তড়িঘড়ি করে এই প্রস্তাব পেশ হয়েছে। তারা ফুটবলের বড় মঞ্চে আরও স্বচ্ছতা ও সঠিক প্রশাসনিক প্রক্রিয়া বজায় রাখার তাগিদ দেয়।
৪৭ সদস্যের এশিয়ার ফুটবল সংস্থা ‘এএফসি’ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়, এমন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শই করা হয়নি, যা অগ্রহণযোগ্য।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, তারা তাদের মূল ইভেন্টগুলো পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক সাবসিডিয়ারি তৈরি করতে চায়। প্রস্তাব পাসে ফিফার ২১১ সদস্য দেশের সমর্থন প্রয়োজন। এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে প্রতিটি দেশকে ৪ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রথম কিস্তির ২ কোটি ডলার পেতে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সম্মতি জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এই বিনিয়োগকারী গ্রুপের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে আমেরিকান ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘থ্রাইভ ইটারনাল’-এর, যার প্রতিষ্ঠাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনার।

দুই যুগের বেশি সময় পর আফ্রিকার মাটিতে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। ২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৩ ঘণ্টা আগে
ফিফা যদি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের মালিকানা বা অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোয়, তবে বিশ্বকাপ বয়কট করবে ইউরোপীয় ফুটবলের ৫৫টি সদস্য দেশ।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতিকে যথেষ্ট বলে মনে করছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়াকে বিশেষ সুযোগ হিসেবে দেখছেন তিনি।
৩০ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষের পরপরই মেটলাইফ স্টেডিয়ামে ছড়িয়ে পড়েছিল বিশৃঙ্খলা। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর মাঠেই মেজাজ হারান আর্জেন্টাইন ফুটবলাররা। সেই ঘটনার জেরে আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা।
৩০ জুলাই ২০২৬