স্পোর্টস ডেস্ক

ঢাকার আকাশে সকাল থেকেই ছিল মেঘের লুকোচুরি। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৯৩ রান। যার ফলে প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশ ১২০ রানের লিড নিয়ে চালকের আসনে থেকে লাঞ্চে চলে যায়। আর তখনই শুরু হয়েছে বেরসিক বৃষ্টি।
শুরুতে গুঁড়ি গুঁড়ি, এরপর মুষলধারে নামা বৃষ্টিতে আপাতত স্থগিত রয়েছে ম্যাচ।
গতদিনের বৃষ্টির কারণে আজ খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের কিছুটা আগেই। প্রথম সেশনের শুরুটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর ছিল না। টপ অর্ডারের নড়বড়ে অবস্থার পর হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। দুজনের ব্যাটে চড়ে শুরুর ধাক্কা সামলে নিয়ে ১২০ রানের লিড পায় স্বাগতিকরা।
লাঞ্চ বিরতির পর খেলোয়াড়রা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশ ভেঙে নামে বৃষ্টি। ভারী বর্ষণে মাঠের চারপাশ এখন জলমগ্ন। যদিও মিরপুরের ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা, কিন্তু বৃষ্টির তীব্রতা এতটাই যে মাঠ খেলার উপযোগী করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা কাভারে পিচ ঢেকে রাখলেও আউটফিল্ডের চারিদিকে পানি থইথই করছে।
বৃষ্টির এই বাগড়া কেবল খেলাই বন্ধ করেনি, তার সঙ্গে টেস্টে চালকের আসনে থাকা বাংলাদেশের জয়ের সম্ভাবনাকেও অনেকটা ফিকে করেও দিচ্ছে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬